ঘণ্টাখানেক সঙ্গে সুমন(২০.০২.২৬)পর্ব ২: 'এসআইআর প্রক্রিয়া তত্ত্বাবধানে এবার বিচারকরাও, সঙ্গে প্রাক্তনরাও', নজিরবিহীন নির্দেশ সুপ্রিম কোর্টের
Ghanta Khanek Sange Suman : আমলা নয়, লজিকাল ডিসক্রিপেন্সির নজরদারিতে এবার জুডিসিয়াল অফিসার। পরামর্শে অবসরপ্রাপ্ত বিচারপতি। বেনজিরভাবে হাইকোর্টকে নির্দেশ সুপ্রিম কোর্টের।জুডিসিয়াল অফিসারদের নির্দেশকে সুপ্রিম কোর্টের নির্দেশ বলেই মানতে হবে। রাজ্যকে নজিরবিহীন কড়া নির্দেশ আদালতের।
বিচারপতি আরও জানান, বিচারপতি বলেন, 'দুর্ভাগ্যজনকভাবে রাজ্য এবং কমিশন অভিযোগ-পাল্টা অভিযোগ করছে. .. দোষারোপের খেলা চলছে, SIR-মামলায় কড়া বার্তা প্রধান বিচারপতির । সুপ্রিম কোর্টের তরফে হাইকোর্টের প্রধান বিচারপতিকে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ-কে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে, যা এক কথায় নজিরবিহীন। জুডিশিয়াল অফিসারদের পরামর্শ দেওয়ার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যে স্ক্রুটিনি বাকি রয়েছে সেগুলির শুনানি করে সিদ্ধান্ত নেবেন তাঁরা। এই জুডিশিয়াল অফিসাররা যে নির্দেশ দেবেন সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ বলে মনে করতে হবে। রাজ্যকে অবিলম্বে এটা মানতে হবে, নির্দেশ দেন দেশের প্রধান বিচারপতি। জুডিসিয়াল অফিসারদের নির্দেশকে সুপ্রিম কোর্টের নির্দেশ বলেই মানতে হবে বলে জানাল শীর্ষ আদালত।































