ঘণ্টাখানেক সঙ্গে সুমন। পর্ব ১ (২৫.০৫.২০২৬)।বিধানসভা ভোটে ভরাডুবির পর তৃণমূল যেন 'তাসের ঘর'
ABP Ananda LIVE : বিধানসভা ভোটে ভরাডুবির পর তৃণমূল যেন 'তাসের ঘর' । বিদ্রোহী একের পর এক সাংসদ-বিধায়ক, গণইস্তফা কাউন্সিলরদের । ফলতায় হারের পর আরও গুঁড়িয়ে গেল ডায়মন্ড-মডেল, পদত্যাগ ডায়মন্ড হারবারের ৮ কাউন্সিলরের । রাজ্যজুড়ে হাফ ডজন পুরসভায় তৃণমূলে ভাঙন, পদ ছাড়লেন শতাধিক কাউন্সিলর । কাকলি-সোনালি থেকে বিক্রম, তৃণমূলের বিরুদ্ধে মুখ খুললেন মমতার একসময়ের ছায়াসঙ্গীরা । প্রাতিষ্ঠানিক দুর্নীতি আর ঔদ্ধত্যের জন্যই হার', জেলা সভাপতি পদ ছেড়ে বললেন কাকলি । বেলেঘাটা, সল্টলেক থেকে বেহালা, বেরোচ্ছে জমা ক্ষোভ, নিশানায় তৃণমূল ঘনিষ্ঠরা । বন্দুক দেখিয়ে জমি দখল, তাও ফ্ল্যাট দেয়নি শান্তনু-কামদাররা' বিচার চাইতে মুখ্যমন্ত্রীর কাছে ভবানীপুরের অসহায় অশীতিপর ।
একের পর এক পুরসভায় তৃণমূল কাউন্সিলরদের গণইস্তফা
একের পর এক পুরসভায় তৃণমূল কাউন্সিলরদের গণইস্তফা পালাবদল হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল তৃণমূল! উত্তর ব্যারাকপুর: পুরপ্রধান-সহ ১৫ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ।ডায়মন্ড হারবার: ১৬ তৃণমূল কাউন্সিলরের মধ্যে ৮জনের ইস্তফা





























