ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১০.০৬.২৬)।অস্তিত্ব বাঁচাতে আবার সেই কংগ্রেসেই ফিরবেন দল-হারানো মমতা?
ABP Ananda LIVE : ভেঙেছিলেন কংগ্রেস, অস্তিত্ব বাঁচাতে আবার সেই কংগ্রেসেই ফিরবেন দল-হারানো মমতা? মমতাকে কংগ্রেসের সহ-সভাপতি হওয়ার প্রস্তাব সনিয়া গান্ধীর? 'গঙ্গাকে অপবিত্র করেছে নর্দমার জল, এতে আরও অপবিত্র হবে', সরব আব্দুল মান্নান। মমতা কংগ্রেসে ফিরলে কী হবে তৃণমূলের হাজার-হাজার কোটির তহবিলের? '৮০ বিধায়কের মধ্যে ৬৪ জন আমাদের সঙ্গে, আমরাই আসল তৃণমূল,' বলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সংসদীয় দলে ফের ধস, দল ও রাজ্যসভার সদস্যপদ ছাড়লেন সুস্মিতা দেব। এবার সাংসদদের বিদ্রোহী ব্লকে মমতা ঘনিষ্ঠ মালা রায় ও অভিষেক-ঘনিষ্ঠ সায়নী? ভোট-পরবর্তী হিংসায় এবার পুলিশের জালে প্রাক্তন মেয়র পারিষদ। গ্রেফতার তৃণমূলের দাপুটে নেতা স্বপন সমাদ্দার।
আরও পড়ুন...
একের পর এক ঝড়ে দিশা হারিয়ে কি ফের কংগ্রেসেই ফিরবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়? মঙ্গলবার মমতা বন্দ্য়োপাধ্য়ায় ১০ জনপথে গিয়ে সনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন! আর বুধবার সেখানে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। সনিয়া গান্ধীর পক্ষ থেকে কি কংগ্রেসে মিশে গেলে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে সহ সভাপতি করার প্রস্তাব দেওয়া হয়েছে? কংগ্রেসে মিশে গেলে সাধারণ সম্পাদক করা হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে? তবে প্রদেশ কংগ্রেসে এনিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অন্য়দিকে, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের একাংশের দাবি, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কংগ্রেসে ফেরার সম্ভাবনা নিয়ে কোনও আলোচনা হয়নি! পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোটের সম্ভাবনা জোরাল।
All Shows






























