ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
Ghantakhanek Sange Suman: টলে গেল তৃণমূলের ছোট লালবাড়ি, একসঙ্গে কলকাতা পুরসভায় ইস্তফা অরূপ-সুশান্তর। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা। 'আমার ওপর হামলা করাল কে, তদন্ত করুন নতুন মুখ্যমন্ত্রী’, বললেন সুশান্ত। 'ডায়মন্ড হারবারে কেন জাগো বাংলার বোর্ড নেই?', পাশে বসে অভিষেককে নিশানা অরূপের।কলকাতার মতো ক্ষোভের আগ্নেয়গিরি জেলায়-জেলায়, শুভেন্দুর ভূয়সী প্রশংসা সুপ্রকাশ গিরির। জল্পনা উস্কে তৃণমূলের সব পদ ছাড়লেন সাংসদ কাকলি, মুখ খুললেন শান্তনু সেনও। ৮০ লক্ষের পর বাদুড়িয়ার তৃণমূল নেতার জমির নীচে মিলল বস্তা-বস্তা নগদ টাকা! চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, অনীক দত্তর মৃত্যু ।
আরও পড়ুন...
হিন্দুস্তান পার্কে স্ত্রীর ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তর (Anik Dutta)। সূত্রের খবর, ফ্ল্যাটের ছাদ থেকে উদ্ধার হয়েছে একটি নোট। যাতে লেখা ছিল, 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়'। পরিবার সূত্রে খবর, অনেকদিন ধরেই ক্লিনিকাল ডিপ্রেশনে ভুগছিলেন অনীক। ঢাকুরিয়ার হাসপাতালেই চলছিল তাঁর চিকিৎসা। আজ সারারাত পিস ওয়ার্ল্ডে শায়িত থাকবে অনীক দত্তের দেহ। কাল সুইডেন থেকে তাঁর মেয়ে কলকাতায় আসার পর হবে শেষকৃত্য। প্রয়াত পরিচালকের শেষ ছবির নায়ক ছিলেন তিনি। এখনও পরিচালকের ফেসবুকের কভার ফটোতে রয়েছে তাঁরই ছবি। সেই নায়ক, আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) কী বলছেন পরিচালকের মৃত্যুতে?





























