GhantaKhanek Sange Suman(২৭.০২.২৬) পর্ব ২: CBI-এর বড় ধাক্কা, তথ্যপ্রমাণের অভাবে আবগারি মামলায় জামিন পেলেন কেজরিওয়াল
Ghantakhanek Sange Suman :'আবগারি দুর্নীতি'র মামলা থেকে এবার বেকসুর খালাস হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্টে মুক্তি পেলেন কেজরিওয়াল। এই মামলায় প্রায় ২ বছর পর জামিন পেলেন তিনি। দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০২৪ সালের ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। কেজরিওয়ালের পাশাপাশি এই মামলা থেকে মুক্তি পেলেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়াও। ইডির মামলা থেকে তাঁকে গত ১৩ সেপ্টেম্বর মুক্তি দেয় দেশের সর্বোচ্চ আদালত।
আজ সিবিআইয়ের মামলা থেকে তাঁকে বেকসুর খালাস ঘোষণার পর আদালত চত্বরেই কান্নায় ভেঙে পড়েন অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, কেজরিওয়াল দুর্নীতি করেনি। "আমাদের উপর মিথ্যা মামলা করা হয়েছিল। আজ প্রমাণ হয়ে গিয়েছে কেজরিওয়াল সৎ, মণীশ শিসোদিয়া সৎ।"
এ দিন দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্ট থেকে বেরিয়েই সংবাদমাধ্যমের মুখোমুখি হন অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলে, "আমি সব সময় বলতাম সত্যের জয় সর্বত্র। ভারতের বিচার ব্যবস্থায় আমার সম্পূর্ণ আস্থা রয়েছে।"































