ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১১.০৫.২৬) পর্ব২:কীভাবে ‘বিকশিত বাংলা’র প্রতিজ্ঞা পূরণ?মুখোমুখি শমীক ভট্টাচার্য
Ghantakhanek Sange Suman : রাজ্যে প্রথম বিজেপি সরকার তৈরির পর প্রথম স্টুডিও সাক্ষাৎকার। এবিপি আনন্দে LIVE & EXCLUSIVE বিজেপির রাজ্য সভাপতি। ‘ভয়’ মুক্ত বাঙালির মনে ‘ভরসা’ ফেরাতে কী ভাবনা শমীক ভট্টাচার্যের? কীভাবে ‘বিকশিত বাংলা’র প্রতিজ্ঞা পূরণ? কী বলছেন বিজেপির রাজ্য সভাপতি? পালাবদলের পর শুরু জার্সি বদল, বেনোজল আটকাতে কী দাওয়াই শমীক ভট্টাচার্যের? বিপুল জনাদেশের প্রত্যাশা পূরণের রোড ম্যাপ কী? এই মুহূর্তে কী ভাবছে রাজ্য বিজেপি? মন্ত্রিসভার প্রথম বৈঠকের দিনই এবিপি আনন্দর স্টুডিওয় মুখোমুখি শমীক ভট্টাচার্য।
পুর-দুর্নীতি মামলায় গ্রেফতার সুজিত বসু
তৃণমূল নেতা সুজিত বসু গ্রেফতার । ED-র হাতে প্রাক্তন দমকলমন্ত্রী গ্রেফতার। পুর-দুর্নীতি মামলায় গ্রেফতার সুজিত বসু। সাড়ে ১০ ঘণ্টা জেরা, প্রাক্তন দমকলমন্ত্রী গ্রেফতার । তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেফতার। বয়ানে লাগাতার অসঙ্গতি, দাবি ED-র: সূত্র। 'দঃ দমদম পুরসভায় থাকাকালীন ১৫০জনের চাকরি'। 'কারও ক্ষেত্রে টাকা, কারও ক্ষেত্রে জমির বিনিময়ে চাকরি'। বিধাননগরের প্রাক্তন তৃণমূল বিধায়ককে গ্রেফতার করে দাবি ED-র: সূত্র। দফায় দফায় তলব, বারবার হাজিরা এড়িয়েও গ্রেফতার সুজিত বসু ।





























