ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৯.২০২৬)পর্ব ১: অভিষেকের বাড়ি থেকেই গ্রেফতার অভিষেকের PA
Ghanta Khanek Sange Suman LIVE: অভিষেকের বাড়ি থেকেই গ্রেফতার অভিষেকের PA। সুপ্রিম কোর্ট রক্ষাকবচ তুলতেই অভিষেকের কালীঘাটের বাড়ি ঘিরল CID-STF। 'প্রসিদ্ধ তোলাবাজ গ্রেফতার', সুমিতের গ্রেফতার নিয়ে বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর। জাল নথি বানিয়ে সরকারি জমি বিক্রি! তদন্ত সুমিতেই শুরু, সুমিতেই শেষ?। 'নিউ জার্সির দামি ভিলায় অভিষেক, আর গ্রেফতার হলেন সুমিত', সেটিংয়ের অভিযোগ মদনের। এবার বদলি হবেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাও, বিধানসভায় বিল পাস রাজ্যের। 'যাদবপুরকাণ্ডের পর বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা', অভিযোগ বামেদের। 'না পোষালে চাকরি ছে়ড়ে দিন', বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী।
আরও খবর
সকাল থেকেই কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুমিত রায়ের বাড়িতে নজর ছিল গোয়েন্দাদের। বেশ কয়েকদিন ধরেই নজর রাখা হচ্ছিল সুমিত রায়ের ইঞ্চি ইঞ্চি গতিবিধির ওপর। আজ সুপ্রিম কোর্টে তাঁর আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার সঙ্গে সঙ্গেই অ্যাকশনে নামল সিআইডি। কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে গ্রেফতার করা হল সুমিত রায়কে। আধ ঘণ্টার মধ্যে গোটা অ্যাকশন শেষ করে সুমিত রায়কে নিয়ে ভবানী ভবনে পৌঁছে গেল সিআইডি।
All Shows





























