Sange Suman(০৩.০২.২০২৬) পর্ব ১ : ২০ দিনেই ভোলবদল, ED-কেন্দ্র একসঙ্গে সময় চাওয়ায় পিছোল I-PAC মামলার শুনানি
Ghantakhanek Sange Suman | I-Pac মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার ও রাজ্য পুলিশের তরফে। আর সেই হলফনামা পড়ে দেখার জন্য আরও সময় চাইল ED. তাই I-Pac মামলার শুনানি পিছিয়ে গেল এক সপ্তাহ। আগামী মঙ্গলবার হবে শুনানি। এখানেই প্রশ্ন উঠছে, মাত্র ২০ দিন আগে, ১৫ জানায়ারি যেখানে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিল ED, সেখানে হঠাৎ ভোলবদল কেন? অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে হলফনামায় দাবি করা হয়েছে, ৮ জানুয়ারি ED-র অফিসারদের কাছে বিনীতভাবে দল সংক্রান্ত তথ্য় নেওয়ার অনুমতি চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ED অফিসাররা তাতে আপত্তিও করেননি।
২০ দিনেই ভোলবদল, ED-কেন্দ্র একসঙ্গে সময় চাওয়ায় পিছোল I-PAC মামলার শুনানি। 'I-PAC অফিস থেকে নথি নিয়ে আসার অনুমতি দিয়েছিল ED-ই'। সুপ্রিম কোর্টে হলফনামায় চাঞ্চল্যকর দাবি মুখ্যমন্ত্রীর। 'সেটিং করতেই দিল্লিতে মুখ্যমন্ত্রী?' প্রশ্ন সুজন চক্রবর্তীর। কয়লা-তদন্তে এবার পুলিশের ঘরে ED, বুদবুদের নতুন OC-র বাড়িতে তল্লাশি। 'জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট চাই'। দিল্লিতে ক্ষতিগ্রস্তদের পাশে নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। 'একলা চলো'র স্লোগান তৃণমূলনেত্রীর, কংগ্রেসের 'হাত' ছাড়লেন সেলিমও































