ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ১: যুদ্ধে জ্বলছে পশ্চিম এশিয়া । বাড়ছে তেলের দাম । যুদ্ধ ছড়াতে পারে পৃথিবীজুড়ে ?
Ghantakhanek Sange Suman: যুদ্ধে জ্বলছে পশ্চিম এশিয়া, আটকে হাজার-হাজার ভীতসন্ত্রস্ত ভারতীয় । যুদ্ধের আঁচে বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম, বাড়ছে মূল্যবৃদ্ধির আশঙ্কা । যুদ্ধের ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল শেয়ার বাজার । বাতিল প্রায় ৬ হাজার উড়ান, রুটবদল বহু, বাড়তে পারে বিমানের টিকিটের দামও । দুবাই থেকে দোহা, সৌদি থেকে বাহরিন, আটকে বহু বাঙালি । ইজরায়েল-আমেরিকা বনাম ইরান সংঘাতে দু'ভাগ বিশ্ব, যুদ্ধ ছড়াতে পারে পৃথিবীজুড়ে? 'মমতা নন, এবার তৃণমূল জিতলে ভাইপোর শাসন' । বিজেপির 'পরিবর্তন যাত্রা'র সূচনা করে তীব্র আক্রমণ অমিত শাহের । এই পরিবর্তন যাত্রাই ওদের শেষযাত্রা হবে,' হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আমেরিকা-ইজরায়েল বনাম ইরানের যুদ্ধের আঁচে পুড়ছে পশ্চিম এশিয়া। ভারত থেকে বেড়াতে এবং কাজের সূত্রে বহু মানুষ যান পশ্চিম এশিয়ার দেশগুলোতে। এখন ভীত, সন্ত্রস্ত অবস্থায় সেখানে আটকে পড়েছেন তাঁরা। যুদ্ধের জেরে, পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ আকাশসীমা বন্ধ। বাতিল অংসখ্য় বিমান। সবথেকে উদ্বেগের বিষয় হল - লাগাতার যুদ্ধ চললে বিশ্ববাজারে তেলের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। আর তেমনটা হলে ভারতেও জ্বালানির দাম দাম হু হু করে বাড়বে। আর জ্বালানির দাম বাড়লে নিত্য় প্রয়োজনীয় প্রত্য়েকটা জিনিসের দাম বাড়বে। এই আশঙ্কার মধ্য়ে যুদ্ধের ধাক্কায় মুখ থুবড়ে পড়েছে শেয়ার বাজার। সোমবারই সেনসেক্সের এক হাজার পয়েন্ট পতনে ৬ লক্ষ কোটি টাকা হারিয়েছেন লগ্নিকারীরা। এদিকে, তৃতীয় দিনে যুদ্ধের আঁচ আরও গনগনে। ইরানের দাবি, ইজ়রায়েল-আমেরিকার যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের নাতানজ় পরমাণুকেন্দ্র। পাল্টা আঘাত হানছে ইরানও। আয়াতোল্লা আলি খামেনেই-এর হত্য়ার বদলা নিতে ডোনাল্ড ট্রাম্পের বনধু দেশগুলোর ওপরও আঘাত হানতে শুরু করেছে তারা।































