ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ১: পদত্যাগ সি ভি আনন্দ বোসের | মেজাজ হারালেন বাবুল সুপ্রিয়
Ghantakhanek Sange Suman : দোরগোড়ায় যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাতে এবার উথালপাথাল ভারত মহাসাগর। কাল যেখানে যুদ্ধজাহাজ ধ্বংস, আজ সেখানেই পৌঁছল ইরানের দ্বিতীয় যুদ্ধজাহাজ। হিরোশিমার থেকেও ২০ গুণ বেশি মারণক্ষমতা! নতুন 'ডুমস-ডে' মিসাইল পরীক্ষা আমেরিকার। মাঝসমুদ্রে ইরানের প্রত্যাঘ্যাত, উড়ল আমেরিকার জাহাজ। আজারবাইজান, দোহা, ইজরায়েলেও হামলা ইরানের। দুবাই থেকে আবুধাবিতে পরপর বিস্ফোরণ, আতঙ্কে ঘরবন্দি ভারতীয়রা, উদ্বেগে পরিবার। হরমুজে আটকে সারি-সারি ট্যাঙ্কার, তেলের চূড়ান্ত দামবৃদ্ধি কি সময়ের অপেক্ষা? যুদ্ধের আঘাতে খোঁড়াচ্ছে শেয়ারবাজার, দুর্বল টাকাও।
ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধ ষষ্ঠ দিনে পড়ল। আরও তীব্র হল হামলা ও প্রত্য়াঘাত। এই যুদ্ধের আঁচ পৌঁছল ভারতের দোরগোড়াতেও। পরিস্থিতি কি ক্রমশ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?)
মহা সংঘাতের ষষ্ঠ দিনেও অশান্ত মধ্যপ্রাচ্য। একদিকে আমেরিকার 'অপারেশন এপিক ফিউরি' আর ইজরায়েলের 'অপারেশন লায়ন্স রোর'। আরেকদিকে ইরানের 'অপারেশন ট্রু
প্রমিস'।মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ পৌঁছে গেছে ভারতের দোরগোড়াতেও।ভারতের আমন্ত্রণে নৌবাহিনীর মহড়া দিয়ে বুধবার ভোরে বিশাখাপত্তনম থেকে ফিরছিল ইরানের যুদ্ধজাহাজ ‘IRIS Dena’। ভারত মহাসাগরে ইরানের সেই যুদ্ধজাহাজকে ধ্বংস করে দেয় আমেরিকা। পাল্টা আমেরিকাকে চ্য়ালেঞ্জ ছুঁড়ে দিয়ে ওই একই জায়গায় ফের যুদ্ধজাহাজ পাঠিয়েছে ইরান। ইরানের দাবি, আমেরিকাকে জবাব দিতে উত্তর উপসাগরীয় এলাকায় আমেরিকার এরটি তেলবাহী জাহাজে আঘাত হেনেছে তারা। এরইমধ্য়ে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ডুমসডে মিসাইল পরীক্ষা করেছে আমেরিকা!































