ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.২.২৬) পর্ব ১: ফের ED-র 'রহস্যময়' কালহরণ। পিছিয়ে গেল I-PACশুনানি
Ghantakhanek Sange Suman: হঠাৎ উধাও দ্রুত শুনানির দাবি, সুপ্রিম কোর্টে ফের ED-র 'রহস্যময়' কালহরণ। পাক্কা একমাস পিছিয়ে গেল I-PAC মামলার শুনানি। রাজ্য নয়, উল্টে সুপ্রিম কোর্টে সময় চাইল কেন্দ্রীয় এজেন্সি। "আর মামলাই করতে চাইছে না ED," কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। "গোটাটাই নাটক, সেটিং একেবারে পরিষ্কার," কটাক্ষ সিপিএম-কংগ্রেসের। ভোটের আগে রাজ্যের ৯ প্রান্ত থেকে পরিবর্তন যাত্রা বিজেপির। শেষ হবে ব্রিগেডে, থাকবেন প্রধানমন্ত্রী। "লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথীর সামনে খড়কুটোর মতো উড়ে যাবে," কটাক্ষ তৃণমূলের।
এই নিয়ে দ্বিতীয়বার! ফের 'রহস্য়জনক' কারণে সুপ্রিম কোর্টে সময় চাইল ED... যার জেরে ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল IPAC-এ তল্লাশি সংক্রান্ত মামলার শুনানি। পরপর তিনটে তারিখে সুপ্রিম কোর্টে IPAC-মামলার কার্যত কোনও শুনানিই হল না! এর মধ্য়ে বুধবার-সহ দু'দিনই শুনানি পিছোল কেন্দ্রীয় এজেন্সি ইডির সময় চাওয়ার ফলে। বুধবার হলফনামা জমা দেওয়ার জন্য সময় চান সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, শুনানির জন্য অন্য দিন দেওয়া হোক। তারপরেই পাক্কা একমাস পর ১৮ মার্চ পর্যন্ত শুনানি পিছিয়ে দেয় আদালত। এর আগে, তেসরা ফেব্রুয়ারিও মুখ্যমন্ত্রীর এই হলফনামার জবাব দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে সময় চেয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। ৩ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি--- ১৫ দিন কেটে গেছে। বুধবারও ফের সময় চাইল ইডি। যার জেরে ফের পিছিয়ে গেল শুনানি।
All Shows































