ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ২: বিজেপির 'পরিবর্তন যাত্রা'র সূচনা করে তীব্র আক্রমণ অমিত শাহের
Ghantakhanek Sange Suman: যুদ্ধে জ্বলছে পশ্চিম এশিয়া, আটকে হাজার-হাজার ভীতসন্ত্রস্ত ভারতীয় । যুদ্ধের আঁচে বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম, বাড়ছে মূল্যবৃদ্ধির আশঙ্কা । যুদ্ধের ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল শেয়ার বাজার । বাতিল প্রায় ৬ হাজার উড়ান, রুটবদল বহু, বাড়তে পারে বিমানের টিকিটের দামও । দুবাই থেকে দোহা, সৌদি থেকে বাহরিন, আটকে বহু বাঙালি । ইজরায়েল-আমেরিকা বনাম ইরান সংঘাতে দু'ভাগ বিশ্ব, যুদ্ধ ছড়াতে পারে পৃথিবীজুড়ে? 'মমতা নন, এবার তৃণমূল জিতলে ভাইপোর শাসন' । বিজেপির 'পরিবর্তন যাত্রা'র সূচনা করে তীব্র আক্রমণ অমিত শাহের । এই পরিবর্তন যাত্রাই ওদের শেষযাত্রা হবে,' হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের।
জৈনদের জন্য় নিউটাউনে মন্দির তৈরির কথা ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী। বললেন, বিশ্ব বাংলার অদূরে জমি খোঁজার কাজ শেষ। ৫ একর জমি কনসেশনাল রেটে আপনাদের দেওয়া হবে। যেদিন মুখ্য়মন্ত্রী এই ঘোষণা করলেন, সেদিনই তাঁর বিরুদ্ধে মন্দির নিয়ে রাজনীতি করার অভিযোগ তুললেন অমিত শাহ। মথুরাপুরে পরিবর্তন যাত্রার সভামঞ্চ থেকে অমিত শাহ বললেন, উনি এখন মন্দির বানাচ্ছেন। মমতা দিদি, আমরা রাম মন্দির বানিয়েছি, সাড়ে ৫০০ সাল পর, রামলালাকে নতুন মন্দিরে বসানোর কাজ নরেন্দ্র মোদি করেছেন। এখন আপনার মন্দিরের কথা মনে পড়েছে? এদিন বাবরি মসজিদ ইস্য়ুতেও আক্রমণ শানান অমিত শাহ। বলেন, মমতাজি, আপনার পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ ফের তৈরি হচ্ছে। এটার দায় কার? হুমায়ুন কবীর আর মমতা একই থালার দুই পিঠ...হুমায়ুন কবীরকে বাইরে পাঠিয়ে বাবরি মসজিদ বানানোর ষড়যন্ত্র মমতা ব্য়ানার্জি করেছেন। পাল্টা এর জবাব দিয়েছেন হুমায়ুন কবীরও। তিনি বলেন, অমিত শাহর অভিযোগ সম্পূর্ণ মিথ্য়ে।































