ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৭.০৫.২৬) পর্ব ২: 'ভবানীপুরে না জিতলে হয়তো এটা ঘটত না', মন্তব্য শুভেন্দুর
Ghantakhanek Sange Suman: রাজনৈতিক শত্রুতার জেরেই খুন চন্দ্রনাথ? ছেলের খুনের জন্য অভিষেকের হুমকিকে দায়ী করলেন চন্দ্রনাথের মা "ভবানীপুরে না জিতলে হয়তো এটা ঘটত না," বললেন শুভেন্দু অধিকারী । CBI-তদন্ত আটকাতে কোটি-কোটি টাকা খরচ করা তৃণমূল এবার চায় খুনের CBI-তদন্ত । ৫০ সেকেন্ডে ১০ রাউন্ড গুলি, নেপথ্যে পেশাদার শার্পশ্যুটার! শুভেন্দু-সহায়কের হত্যাকাণ্ডের নেপথ্যে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত । বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে ফোনে কথা বলার সময়েই পরপর গুলি চন্দ্রনাথকে । বসিরহাটে গুলি, হাওড়া-পানিহাটিতে বোমা, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ বিজেপি কর্মী।
একেবারে ওয়েব সিরিজের মতো হাড় হিম করা কায়দায় পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে খুন। নিহত চন্দ্রনাথ রথের মায়ের স্পষ্ট অভিযোগ, রাজনৈতিক প্রতিশোধ নিতেই খুন করা হয়েছে তাঁর ছেলেকে। শুভেনদু অধিকারীও বলছেন, তাঁর আপ্ত সহায়ক বলে এবং, ভবানীপুরে মমতা ব্য়ানার্জিকে তিনি হারিয়েছেন বলে, এই হত্য়াকাণ্ড। পুলিশ সূত্রে দাবি, শুভেনদু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে খুন করা হয়েছে একেবারে পরিকল্পনামাফিক। চন্দ্রনাথ প্রতিদিন যে রাস্তা ধরে বাড়ি ফেরেন, সেই রাস্তাই অপারেশনের জন্য় বেছে নিয়েছিল দুষকৃতীরা। অপারেশন চালিয়ে দুষকৃতীরা প্ল্য়ানমাফিক গাড়ি সেখানে রেখে বাইকে চড়ে আলাদা আলাদা রাস্তায় পালায়। CCTV-তেও সেই ছবি ধরা পড়েছে। খুনের তদন্তের জন্য় রাজ্য় পুলিশ ও সিআইডির অফিসারদের নিয়ে বিশেষ টিম তৈরি করা হয়েছে।





























