ঘণ্টাখানেক সঙ্গে সুমন(২৩.০২.২৬) পর্ব ২: প্রয়াত মুকুল রায়, বিধানসভা থেকে কাঁচরাপাড়া, শেষশ্রদ্ধায় অভিষেক
ABP Ananda LIVE : 'নৈরাজ্যের অন্ধকারে পশ্চিমবঙ্গ, চিন্তিত সারা দেশ। এবার পরিবর্তন অপরিহার্য', ভোটের মুখে রাজ্যবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রীর। হবে প্রত্যাবর্তন, ফের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়’, পাল্টা তৃণমূল। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আজ পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকে কমিশন। ভোট ঘোষণার আগে দিকে-দিকে অশান্তি, কালীগঞ্জে উদ্ধার বোমা, বীরভূমে পুলিশের রুটমার্চ। SIR-এ যাচাই পর্বের প্রক্রিয়া শুরু, হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক কমিশনের। প্রয়াত মুকুল রায়, বিধানসভা থেকে কাঁচরাপাড়া, শেষশ্রদ্ধায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'খাদে ঠেলে ফেলার কারিগর', মুকুলের প্রয়াণে পোস্ট কুণালের
সুদীর্ঘ চিঠিতে লিখেছেন স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দের নাম। এরপর এসেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গও। কিছুদিন আগে শ্রীরামকৃষ্ণের ১৯১তম জন্মতিথিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সোশাল মিডিয়ায় তাঁর নামের আগে 'স্বামী' শব্দ উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা নিয়ে বাঁধে বিস্তর রাজনৈতিক কাজিয়া। তা-সত্ত্বেও পশ্চিমবঙ্গবাসীকে লেখা চিঠি ভরা রইল বাঙালি মনীষীদের নামে। 'স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দের মতো যুগ পুরুষরা যে পশ্চিমবঙ্গের স্বপ্ন দেখেছিলেন...তা আজ ভোটব্যাঙ্কের সংকীর্ণ রাজনীতি, হিংসা, নৈরাজ্যে জর্জরিত। এটা আমার কাছে এবং সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছে অত্যন্ত পীড়াদায়ক। আজ এই পুণ্যভূমি অনুপ্রবেশ ও নারী নির্যাতনে কলঙ্কিত। কবিগুরুর সোনার বাংলায় আজ ভুয়ো ভোটারের দাপট। নৈরাজ্যের অন্ধকারে ডুবতে থাকা পশ্চিমবঙ্গকে নিয়ে আজ সারা দেশ চিন্তিত', লিখেছেন প্রধানমন্ত্রী।































