Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman: '১০% বলেছি, এখনও বাকি ৯০%, সময় এলেই বলব'। অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন বোমা ফাটানোর ইঙ্গিত মদনের। বিধানসভায় একসঙ্গে কুণাল-মদন, অস্বীকার না করায় কুণালকে ধন্যবাদ মদনের। তোলাবাজি মামলায় সব্যসাচী ও দেবরাজের বিরুদ্ধে চার্জশিট পুলিশের। 'বিচারের জন্য আর কতদিন অপেক্ষা?', আর জি করকাণ্ডে CBI-কে ভর্ৎসনা হাইকোর্টের। মুখ্যমন্ত্রীর সঙ্গে লাঞ্চের পর NCPI-এর সঙ্গে কাল ব্রেকফাস্ট প্রধানমন্ত্রীর। আজ অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ মুর্শিদাবাদের ৩ সংখ্যালঘু সাংসদের। কাল 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়কদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী । ষোলকলা পূর্ণ হতে চলেছে 'বিজেপির তৃণমূলীকরণ'-এর?
আরও খবর....
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনে চার্জশিট সিবিআইয়ের। বারাসত আদালতে ১১ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ। চার্জশিটে ৬ জন শার্প শ্যুটার ও ২ বিজেপি কর্মীর নাম। চার্জশিটে মূল ষড়যন্ত্রকারী হিসেবে নাম সাগর সোনকার ও সাহেব সোনকারের।
বিচারের জন্য আর কতদিন অপেক্ষা? আর জি কর মামলায় CBI-কে প্রশ্ন হাইকোর্টের। তদন্ত যেন বিপথে চালিত না হয়, মন্তব্য বিচারপতির। সব দিক খতিয়ে দেখা হচ্ছে, কোনও ত্রুটি রাখছি না, জানাল সিবিআই।





























