Ghantakhanek Sange Suman(০৬.০২.২৬) পর্ব ১ | বিধানসভায় বাজেট, সংসদে SIR, রাজপথে DA-প্রতিবাদ, ভোটের মুখে তপ্ত রাজনীতি
Ghantakhanek Sange Suman : বিধানসভায় বাজেট, সংসদে SIR, রাজপথে DA-প্রতিবাদ, ভোটের মুখে তপ্ত রাজনীতি। কেন্দ্রীয় বাজেটকে 'হাম্পটি-ডাম্পটি' বলে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী। 'নিজের বাজেটকেই হয়তো বলতে চেয়েছেন!' বিজেপি বিধায়কের মন্তব্যে উত্তাল বিধানসভা, ওয়াক আউট বিজেপির। এখনই বকেয়া DA দিতে বাধ্য রাজ্য? নাকি আদৌ সুযোগ আছে ফের সুপ্রিম কোর্টে যাওয়ার?। জোড়া ফুলের টিকিট না পেলে জোড়া পাতা প্রতীকে ভোটে লড়বেন পার্থ?। তৃণমূলকে বার্তা দিয়ে নির্দল প্রার্থী হওয়ার জল্পনা উসকে দিলেন নিজেই। RG কর দুর্নীতিকাণ্ডে প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলিকে গ্রেফতারের নির্দেশ আদালতের।
আরও খবর...
বিধানসভায় সংখ্য়ালঘু ইস্য়ুতে অগ্নিমিত্রা পালের মন্তব্যে আজও উত্তপ্ত বিধানসভা। বিধানসভায় বিজেপি বিধায়কের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। নিন্দা প্রস্তাবের পাশাপাশি অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনা হয়েছে। প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা ।
শুনানির সময় অন্তত ১০ দিন বাড়ানোর আর্জি । কমিশনের কাছে আর্জি বেহালা পশ্চিমের নির্বাচনী আধিকারিকের । বেহালা পশ্চিমে এখনও শুনানি বাকি ১৬ হাজার ২৮২ জনের । শুনানির সময় বাড়াতে আর্জি মেটিয়াবুরুজ, মগরাহাট পশ্চিমের নির্বাচনী আধিকারিকের । শুনানির সময় বাড়াতে আর্জি কসবা, ক্যানিং পূর্ব, মহেশতলা, ভাঙড়ের নির্বাচনী আধিকারিকদের।































