ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
Ghantakhanek Sange Suman: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, যুদ্ধের আঁচ সরাসরি রাজ্যবাসীর গায়ে। গ্যাসের হাহাকার, কার্যত বন্ধ রান্না, বন্ধ হতে চলেছে কলকাতার বহু রেস্তোঁরা-মিষ্টির দোকান! অমিল গ্যাস, কয়লার উনুনে ফিরছে বহু হোটেল, ঘরোয়া গ্যাসে রান্না SSKM ক্যান্টিনে। LPG-র কালোবাজারির আশঙ্কা, অত্যাবশ্যকীয় পণ্য আইনে নির্দেশিকা জারি কেন্দ্রের। সবার টার্গেটই তেলের ডিপো, টানা বন্ধ হরমুজ প্রণালী, তেল নিয়ে বিশ্বজুড়ে ত্রাহিরব। 'কমিশন-রাজ্য দুপক্ষের আন্তরিকতা নিয়ে আমরা সন্দিহান, শেষকথা জুডিশিয়াল অফিসাররাই'। 'জুডিশিয়াল অফিসারদের নিয়ে প্রশ্ন তুললে দৃষ্টান্তমূলক জরিমানা'। পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের। ২০২১-এ ভোট-পরবর্তী হিংসায় অভিযুক্ত অফিসারদের তালিকা চাইল কমিশন।
পশ্চিমবঙ্গে ভোট কবে? ক'দফায় হবে ভোট? রাজ্য়বাসীর মনে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নগুলো। এদিন, জ্ঞানেশ কুমার বলেন, পশ্চিমবঙ্গে ক'দফায় (ভোট) হবে, রাজ্য়ের আইন-শৃঙ্খলার প্রস্তুতির ওপর নির্ভর করছে। রিভিউ মিটিংয়ের সব ফ্য়াক্টর খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কমিশনের সঙ্গে বৈঠকে এক বা বড় জোর দু'দফায় ভোটের পক্ষে সওয়াল করেছে বিজেপি, সিপিএম, কংগ্রেস-সহ রাজ্যের বিরোধী দলগুলি।
































