ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.০২.২৬) পর্ব ২: দুই তৃতীয়াংশ আসন নিয়ে বাংলাদেশের মসনদে BNP
Ghantakhanek Sange Suman: কড়া কমিশন, পাল্টা পদক্ষেপের পথে তৃণমূল সাংসদ, SIR নিয়ে চরমে সংঘাত । কেন পরপর নির্দেশ অমান্য়? মুখ্য়সচিবকে দিল্লিতে ডেকে কৈফিয়ত চাইল কমিশন। ভার্চুয়াল বৈঠকে ৬ জন DM-কেও কড়া বার্তা জ্ঞানেশ কুমারের। পাল্টা মাইক্রো অবজার্ভার নিয়ে CEO-র বিরুদ্ধে কোর্টে যাওয়ার প্রস্তুতি দোলা সেনের । দুই তৃতীয়াংশ আসন নিয়ে বাংলাদেশের মসনদে BNP। জামাত থেকে ছাত্রনেতা, ভোটে হেরে স্বপ্ন ছারখার ভারত-বিদ্বেষীদের। এবার কি সুনিশ্চিত হবে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা? সার্বিক ধাক্কার মধ্য়েও সীমান্ত এলাকায় শক্তিবৃদ্ধি জামাতের, ভারতের জন্য় সিঁদুরে মেঘ? ওপারেও 'লক্ষ্মীর ভাণ্ডার' মডেল, অনুদানেই বাজিমাত খালেদা-পুত্রের?
কলকাতা থেকে শিলংগামী বিমানে বোমা রাখা আছে, হুমকি চিঠিতে আতঙ্ক
কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক। কলকাতা থেকে শিলংগামী বিমানে বোমা রাখা আছে, হুমকি চিঠিতে আতঙ্ক। বিমান থেকে যাত্রীদের নামিয়ে আইসোলেশন বে-তে নিয়ে তল্লাশি। সকাল ৯.১৫ নাগাদ কলকাতা থেকে শিলং রওনার কথা ছিল বিমানের। উড়ানের আগেই বোমা রাখার হুমকি দিয়ে চিরকুট বিমানের শৌচালয়ে। কীভাবে কোথা থেকে হুমকি এসেছিল, খতিয়ে দেখা হচ্ছে। গোটা বিমানবন্দর চত্বরে জারি করা হয়েছে এমার্জেন্সি































