ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.০২.২৬) পর্ব ১: মুখ্যসচিবকে দিল্লিতে ডেকে কৈফিয়ত চাইল কমিশন
Ghantakhanek Sange Suman: কড়া কমিশন, পাল্টা পদক্ষেপের পথে তৃণমূল সাংসদ, SIR নিয়ে চরমে সংঘাত । কেন পরপর নির্দেশ অমান্য়? মুখ্য়সচিবকে দিল্লিতে ডেকে কৈফিয়ত চাইল কমিশন। ভার্চুয়াল বৈঠকে ৬ জন DM-কেও কড়া বার্তা জ্ঞানেশ কুমারের। পাল্টা মাইক্রো অবজার্ভার নিয়ে CEO-র বিরুদ্ধে কোর্টে যাওয়ার প্রস্তুতি দোলা সেনের । দুই তৃতীয়াংশ আসন নিয়ে বাংলাদেশের মসনদে BNP। জামাত থেকে ছাত্রনেতা, ভোটে হেরে স্বপ্ন ছারখার ভারত-বিদ্বেষীদের। এবার কি সুনিশ্চিত হবে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা? সার্বিক ধাক্কার মধ্য়েও সীমান্ত এলাকায় শক্তিবৃদ্ধি জামাতের, ভারতের জন্য় সিঁদুরে মেঘ? ওপারেও 'লক্ষ্মীর ভাণ্ডার' মডেল, অনুদানেই বাজিমাত খালেদা-পুত্রের?
যাত্রীদের আস্থা ক্ষুণ্ণ করেছে, এয়ার ইন্ডিয়াকে জরিমানা ডিজিসিএ-র
এয়ার ইন্ডিয়াকে প্রায় এক কোটি টাকা জরিমানা ডিজিসিএ-এর। যাত্রীদের আস্থা ক্ষুণ্ণ করেছেন, এয়ার ইন্ডিয়াকে জরিমানা ডিজিসিএ-র। প্রয়োজনিয় সার্টিফিকেশন ছাড়াই বিমান চালানোর জন্য জরিমানা।































