ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০২.২৬) পর্ব ২: স্পিকারের বিরুদ্ধে অনাস্থায় 'ধীরে চলো', জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্টে তৎপরতা TMC-র
Ghantakhanek Sange Suman | স্পিকারের বিরুদ্ধে অনাস্থা নয়, তৃণমূলের টার্গেট জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চায় তৃণমূল, সূত্রের খবর।দিল্লিতে বিরোধী জোটের বৈঠকে তৃণমূল ।বৈঠকে যোগ দিলেও স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই করতে নারাজ তৃণমূল ।আগে বিরোধী সাংসদদের সাসপেনশন প্রত্যাহার চায় জোড়াফুল শিবির।স্পিকারের কাছে বিরোধীদের সই করা চিঠি দিতে চায় তৃণমূল ।'স্পিকারকে আরও কিছুটা সময় দেওয়া উচিত'।পদক্ষেপ না হলে তখন অনাস্থার বিষয়ে ভাবনা, তৃণমূল সূত্রে খবর।
ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা পড়ল, তাতে সই করেনি বিরোধী শিবির I.N.D.I.A-তে শামিল তৃণমূল। অভিষেক বলেন, "আমরা চাই, সংসদ চলুক। সংসদ চালানোর দায়িত্ব সরকারের। বিরোধীদের কথা বলার সময় দিতে হবে। আমরা সবসময় সংযম দেখিয়েছি। আমরা মহাত্মা গাঁধী, সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দের আদর্শে বিশ্বাসী। চেয়ারকে সম্মান করি। সর্বদা গঠনমূলক আচরণ দেখিয়েছি আমরা। পেশিশক্তি প্রদর্শন না করে চেয়ারকে একটা সুযোগ দিতে চাই আমরা। গতকালও পরিষ্কার ভাবে জানিয়ে দিই, তৃণমূলের সাংসদরা অনাস্থা প্রস্তাবে সই করবে। তবে আমাদের প্রস্তাব ছিল, আগে সমস্যার কথা জানিয়ে, বিরোধী শিবিরের সাংসদদের সাসপেনশন, বিরোধী দলনেতাকে কথা বলতে না দেওয়া, মহিলা সাংসদদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এবং চেয়ার যে পক্ষপাতদুষ্ট আচরণ করছে, তা নিয়ে চিঠি দেওয়া হোক, যাতে বিরোধী শিবিরের সব সাংসদের সই থাকবে। দু'-তিনদিন সময় দেওয়া হোক স্পিকারকে। তার পরও যদি পদক্ষেপ না করেন, সেক্ষেত্রে অনাস্থা প্রস্তাবের রাস্তা খোলাই আছে, কোনও অসুবিধা হবে না।" যদিও কংগ্রেস এবং অন্য শরিকরা সরাসরি অনাস্থা প্রস্তাব জমা দেওয়ার সিদ্ধান্তই নেয়।































