ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৪.৭.২৬)পর্ব ১: ২১ জুলাই কার? ৩ দশক পর এবার তা নিয়েই ৩ পক্ষের টানাটানি
Ghantakhanek Sange Suman | একুশে জুলাই কার? তিন দশক পর এবার তা নিয়েই তিনপক্ষের দড়ি টানাটানি। মেয়ো রোডে সমাবেশ করবে 'ঋতব্রত-তৃণমূল'। অন্য়দিকে কালীঘাট তৃণমূলকে পুলিশ জানিয়ে দিল, সভা করতে হবে ব্রিগেড কিংবা হাজরা মোড়ে। শহিদ-স্মরণে আলাদা সমাবেশ করবে কংগ্রেসও।
২১ জুলাই। ১৯৯৩ সালে পুলিশের গুলি চালনায় নিহত ১৩ জনের স্মৃতিতে শহিদ সমাবেশ। একটাই কর্মসূচি। কিন্তু এবার দাবিদার তিনজন। একদিকে 'ঋতব্রত-তৃণমূল' যারা সবার প্রথমে মেয়ো রোডে শহিদ দিবস পালনের অনুমতি পেয়ে গিয়েছে। এবার শহিদ মিনারে তাদের কর্মসূচি পালন করছে কংগ্রেস। অন্যদিকে, 'কালীঘাট তৃণমূলকে' পুলিশ জানিয়ে দিল, সভা করতে চাইলে, ব্রিগেড কিংবা হাজরা মোড়ে তা করতে হবে। এই অবস্থায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছে 'কালীঘাট-তৃণমূল'। সবমিলিয়ে ২১ জুলাই নিয়ে তিনপক্ষের মধ্যে কার্যত দড়ি টানাটানি শুরু হয়েছে।
All Shows
সেরা শিরোনাম





























