#SununMukhyamantri | নতুন বিজেপি সরকারের কাছে, কী চাইছে পশ্চিমবঙ্গ? | ABP ANANDA LIVE
Sunun Mukhyamantri LIVE | দেখুন ছোটবেলায় আমরা সবাই তো রূপকথা পড়েছি। সব রূপকথারই শেষটা হয় প্রায় একইরকমভাবে। ইংরেজিতে হলে.....And they lived Happily ever after, আর বাংলায় হলে, "তাহার পর, তাহারা সুখে-শান্তিতে বসবাস করিতে লাগিলো,"-এইরকম কিছু। এই যে আরেকটু সুখে-শান্তিতে থাকা, এরজন্যই তো মানুষ ভোটও দেয়। EVM-এ আঙুলের ছোঁয়ায়, দশকের পর দশক জমে থাকা জগদ্দল পাথর সরিয়ে দেয় এক নিমেষে। ছাব্বিশের বিধানসভা সেইরকম হল। দুর্নীতি-তোলাবাজিতে সামনের সারিতে, আর শিল্প-কর্মসংস্থানে পিছিয়ে থাকা এই রাজ্যের বীতশ্রদ্ধ মানুষ, পনেরো বছরের জগদ্দল পাথর সরিয়ে আনল নতুন সরকার। আজ এই অনুষ্ঠানে শুধু নির্বাচিত জনপ্রতিনিধিরা, যাঁদের কেউ-কেউ নিশ্চিতভাবে মন্ত্রী হতে চলেছেন, শুধু তাঁরাই তাঁদের কথা বলবেন না, একইসঙ্গে এই সরকারের কাছে তাঁদের প্রত্য়াশার কথা স্পষ্ট করে বলবেন সেই মানুষগুলোও, গত দেড় দশকে রাষ্ট্রযন্ত্র যাঁদের অসহ্য যন্ত্রণার মধ্যে ঠেলে দিয়েছিল। আমরা বলেছি---
"ডিঙিয়ে পাথর দেড় দশকের/
নতুন আশায় ভর করে ফের,/
শিক্ষা-স্বাস্থ্য অর্থনীতি/
এগোক বঙ্গে ঘুচিয়ে ভীতি,/
কোটি-কোটি গণতন্ত্রীর/
সে ডাক 'শুনুন, মুখ্যমন্ত্রী'/
All Shows






























