Sunun Mukhyamantri: Rudranil Ghosh-র আমলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, 'ব্যান কালচার'কে শেষ করতে পারবে?
আজ আমার প্রথম বক্তা, নামে রুদ্র, কিন্তু মেজাজে মোটেই রুদ্র নন। লাল পেরিয়ে নীল-সাদা থেকে, তাঁর মনের রং বহুদিন গেরুয়া হয়েছে, আর এখন, রাজ্যের রং-ও গেরুয়া। দুহাজার একুশে ভবানীপুরে হেরে গিয়েও তিনি রণক্লান্ত হননি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির আরও অনেকের মতো, গত পাঁচবছরে আবার 'হাওয়া-বদল'ও করেননি, উল্টে, বিজেপিকেই আঁকড়ে দাঁতে-দাঁত চেপে, লড়াই চালিয়ে গেছেন। টালিগঞ্জে তৃণমূলের ব্যান-কালচার, মানে বিরুদ্ধ-মতকে ভাতে মারার কৌশলে, একের-পর-এক কাজ হারিয়েছেন। নিদারুণ আর্থিক অভাবে গাড়ি, এমনকী ফ্ল্যাট বিক্রি করতে হয়েছে, কিন্তু বিজেপিকে ছাড়েননি। ফলও পেয়েছেন হাতে-নাতে। হাওড়ার শিবপুরে তৃণমূল প্রার্থীকে ষোলো হাজারেরও বেশি ভোটে হারিয়ে রুদ্র এখন বিধায়ক, লোকে বলছে-সম্ভাব্য মন্ত্রী। সময়ই এই প্রশ্নের উত্তর দেবে, যে রুদ্রনীল রাহুল বন্দ্যোপাধ্য়ায় বা অনীক দত্তের মৃত্যুর পর ছুটে গিয়ে পাশে দাঁড়ান, কোনও রাজনীতির রঙ দেখেন না, সেই রুদ্রনীল, এবং রুদ্রনীলদের আমলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, কি এই কুখ্যাত 'ব্যান কালচার'কে শেষ করতে পারবে? আমার প্রথম বক্তা, রুদ্রনীল ঘোষ।
All Shows






























