Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ABP Ananda LIVE | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী। স্বপ্নকে উড়ান দিয়েছেন। খুঁজেছেন স্বাধীনতার এক নতুন অর্থ।
আরও খবর,
৮০তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দনবার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। X হ্যান্ডলে মুখ্যমন্ত্রীর পোস্ট, "এই ঐতিহাসিক ও গৌরবময় দিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী সমস্ত ভারতীয়কে শুভেচ্ছা জানাই। যাঁদের সাহস ও আত্মত্যাগে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেই বীর স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাঁদের আদর্শকে সামনে রেখে আত্মনির্ভর ও বিকশিত ভারত গড়ে তোলার সংকল্প করি।"
রেড রোডের অনুষ্ঠানে এসেছেন রাজ্যের বিভিন্ন মন্ত্রী। অনুষ্ঠানস্থলে আসার আগে ময়দান চত্বরে নেতাজী মূর্তিতে মাল্যদান করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উপলক্ষ্যে সাজো সাজো রব কলকাতাতেও। সেজে উঠেছে রেড রোডও। এসেছেন রাজ্যের উচ্চ পদস্থ আধিকারিক থেকে মন্ত্রীরাও। অনুষ্ঠান স্থলে এসে পৌছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
All Shows





























