যুক্তি তক্কো পর্ব ১ : ডিগবাজি-তোলাবাজি — সবই রেখে পাশে — কী পেল ভোটারেরা গত সাড়ে তিন মাসে?
Jukti Takko : শাসক দিচ্ছে জোর আইনের শাসনে, তাও কেন গুন্ডামি শিক্ষার আসনে? ডিগবাজি-তোলাবাজি — সবই রেখে পাশে — কী পেল ভোটারেরা গত সাড়ে তিন মাসে? সভার বিষয়: "শাসক বলছে-- "কাকে বলে 'রাজধর্ম', আমরা দেখাবই" বিরোধী বলছে -- "মুখেই মারিতং, কাজ হচ্ছে কই?" শাসক দিচ্ছে জোর আইনের শাসনে, তাও কেন গুন্ডামি শিক্ষার আসনে? ডিগবাজি-তোলাবাজি -- সবই রেখে পাশে -- কী পেল ভোটারেরা গত সাড়ে তিনমাসে? "
বাংলার দশকোটি মানুষ কেমন আছেন, অনুষ্ঠান সেটা নিয়েই। কিন্তু পাশাপাশি আমি মনে করি, মাত্র সাড়ে তিন মাস সময়, কোনও সরকারের কাজকর্মের হিসেব নেওয়ার পক্ষে মোটেই যথেষ্ট নয়। কিন্তু মুশকিল হচ্ছে, এই ইনস্টাগ্রাম আর রিলস-এর দুনিয়ায় শাসক বা বিরোধী কেউই বিন্দুমাত্র ধৈর্য্য় ধরতে রাজি নয়। শাসক বলছে, আমাদের শাসনে শুরু থেকেই মানুষ পাচ্ছেন রাজধর্ম, আইনের শাসন আর আসল 'উন্নয়ন'। আর বিরোধীর দাবি, পাওয়া গেল শুধু মিথ্য়ে প্রতিশ্রুতি আর তোলাবাজি। ''হাতে রইল পেনসিল''-কিনা জানা নেই, কিন্তু পায়ে এসে ঠেকেছে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের এমব্লেম। আর এই চাওয়া-পাওয়ার ঠোকাঠুকিতে বঙ্গ-রাজনীতিতে রোজই নিম্নচাপ। আজকের সভাতেও যে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে, তা নিয়ে আমার অন্তত সন্দেহ নেই।






























