Jukti Takko (পর্ব ২) : একা কমিশনে আস্থা নেই, রাজ্যতে 'আশাহত’। SIR-কলহতে বিরক্ত আদালত | ABP Ananda LIVE
ABP Ananda LIVE : একা কমিশনে আস্থা নেই, রাজ্যতে 'আশাহত’। SIR-কলহতে বিরক্ত আদালত। বিচারবিভাগ নিল তালিকার রাশ হাতে--এবার কি খুলে যাবে সুষ্ঠু ভোটের পথ?
আরও খবর...
কাল, অর্থাৎ শনিবার প্রকাশিত হতে চলেছে রাজ্যের ভোটার তালিকা। এখনও 'লজিকাল ডিসক্রিপেন্সি'র আওতায় বহু নাম। এদের নথি পরীক্ষার কাজও বাকি রয়েছে। ইতিমধ্য়েই এ রাজ্য়ের বর্তমান ও প্রাক্তন বিচারকরা নথি পরীক্ষা করছেন। কাজ পাহাড় প্রমাণ, সময় অত্য়ন্ত কম। এই পরিস্থিতিতে জুডিশিয়াল অফিসারদের ঘাটতি মেটাতে ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে আনা হচ্ছে সিভিল জজদের। তাঁরাও 'SIR'-এর কাজ করবেন
নিউটাউনের যাত্রাগাছিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। পুড়ে ছাই অম্তত ১২টি দোকান। স্থানীয় সূত্রে দাবি, গতকাল রাত ১২টা নাগাদ আগুন লাগে। এরপরই দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলে আসে দমকলের ৩টি ইঞ্জিন। তাদের ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।































