যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
Jukti Takko | "জানো না এখানে যুদ্ধ-শুরু, দিনবদলের পালা।" সুকান্ত ভট্টাচার্যের কথা। আসলে যে কোনও যুদ্ধের নেপথ্যেই একটা দিনবদলের স্বপ্ন কাজ করে। ছাব্বিশের ভোটযুদ্ধও তার থেকে আলাদা ছিল না। সেই দিনবদলের আশায় ভর করেই এরাজ্যে পালাবদল হয়েছে। মানুষ পাল্টে দিয়েছে কুর্সির রঙ। প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। আর বিপুল জনমতের নেপথ্যে অবশ্যই রয়েছে বিপুল প্রত্যাশা। দেখুন, সদ্য সরকার পরিবর্তন হয়েছে, আর কাকতালীয়ভাবে আমি এই অনুষ্ঠানের ফর্ম্যাটেও ছোট্ট একটা পরিবর্তন এনেছি। আজ আমার প্রত্যেক বক্তা বলতে ওঠার আগে, আমি প্রত্যেককে, এই ছাব্বিশের নির্বাচনের প্রেক্ষিতে, আমার মতো করে, আপনাদের সঙ্গে আরেকবার পরিচয় করিয়ে দেব। আজ আমাদের আজকের বিষয়--
''ফাইল খুলল আরজি করে,/
ঘরছাড়ারাও ফিরবে ঘরে।/
দুর্নীতি নয় চাকরি হোক,/
শিক্ষা-শিল্প চাইছে লোক,/
বঙ্গ-বাগানে পদ্মফুল/
মুছবে যত পুরনো ভুল?''





























