Sare 7 Tay Saradin: দিল্লিতে 'অত্যাচার' বনাম 'মিথ্যাচার'। পরিযায়ী-'নিগ্রহে' তপ্ত রাজনীতি
Sare 7 Tay Saradin: পশ্চিমবঙ্গের লোক মানেই বাংলাদেশি, বলেছিল দিল্লি পুলিশ। প্রতিবাদ করায় পেটে লাথি। অভিযোগ চাঁচলের পরিবারের। তৃণমূলের চাপে মিথ্যা বলছে , পাল্টা বিজেপি। অনেক কাগজে সই করিয়ে নিয়েছে দিল্লি পুলিশ। মারধর, টাকা আদায়ের ছবি দেয়নি ওদের ফুটেজে। অভিযোগ চাঁচলের পরিবারের। প্রলোভনে এই দাবি, অভিযোগ বিজেপির। নদিয়ার ধানতলা থেকে ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল পুলিশ। ক্যানিং থেকেও ১ বাংলাদেশি গ্রেফতার। রাজ্যে থাকছিলেন ভারতের ভোটার কার্ড নিয়ে। 'CAA-তে আবেদন করলে মিলবে না লক্ষ্মীর ভাণ্ডার'। বনগাঁয় বিজেপির CAA-ক্যাম্প, পাল্টা হুঁশিয়ারি তৃণমূলের। 'নাগরিকত্বের জন্য আবেদন করলেই বাংলাদেশি'। 'মিলবে না কোনও সরকারি সুযোগ-সুবিধে'। হুঁশিয়ারি বনগাঁর তৃণমূল চেয়ারম্যান গোপাল শেঠের। সিএএ তে আবেদন করলে লক্ষীর ভান্ডার পাবেনা,স্বাস্থ্য সাথী পাবে না , যারা নাগরিকত্বের জন্য আবেদন করছেন তারা বাংলাদেশী এবং তার পরিপ্রেক্ষিতেই সমস্ত সরকারি সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত হবেন। হুঁশিয়ারি বনগাঁর শাসক দলের চেয়ারম্যান গোপাল শেঠের।
All Shows





























