✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

মহারাষ্ট্রের রায়গড়ে ৫০০ ফুট গভীর খাদে বাস, মৃত অন্তত ৩৩, শোকপ্রকাশ মোদী, রাহুলের

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  28 Jul 2018 04:45 PM (IST)
ABP News
মুম্বই: মহারাষ্ট্রের রায়গড়ে এক ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ৩৩ জনের। মৃতরা প্রত্যেকেই ডক্টর বালাসাহেব সাবন্ত কোঙ্কন কৃষি বিদ্যাপীঠের কর্মী। তাঁরা দাপোলি থেকে মহাবালেশ্বেরে পিকনিক করতে যাচ্ছিলেন। রায়গড় ও সাতারা জেলার মাঝে অম্বেনালি ঘাটে বাসটি ৫০০ ফুট গভীর একটি খাদে পড়ে যায়। ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী।
রায়গড়ের পুলিশ আধিকারিক পি ডি পাতিল জানিয়েছেন, ‘রত্নাগিরির কোঙ্কন কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন কর্মী মহাবালেশ্বর-পঞ্চগনিতে পিকনিক করতে যাচ্ছিলেন। তাঁদের মধ্যে কয়েকজন মহিলাও ছিলেন। আজ সকাল ৯টা নাগাদ পোলাদপুরের কাছে বাসটি ৫০০ ফুট নীচে গিরিখাতে পড়ে যায়।’
স্থানীয় লোকজন জানিয়েছেন, ওই বাসের একজন যাত্রী বেঁচে গিয়েছেন। তিনি কোনওরকমে বাস থেকে বেরিয়ে গ্রামবাসীদের খবর দেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের পাশাপাশি গ্রামবাসীরাও উদ্ধারকার্যে হাত লাগান। তবে বৃষ্টি ও দুর্বল মোবাইল নেটওয়ার্কের ফলে উদ্ধারকার্য ব্যাহত হচ্ছে।
  • হোম
  • Video
  • ভারত
  • মহারাষ্ট্রের রায়গড়ে ৫০০ ফুট গভীর খাদে বাস, মৃত অন্তত ৩৩, শোকপ্রকাশ মোদী, রাহুলের

TRENDING VIDEOS

গত ৭২ ঘণ্টায় খড়গপুরে প্ল্যাটফর্মে তল্লাশি চালিয়ে ৩৩ কেজি গাঁজা উদ্ধার করল খড়গপুর রেল পুলিশ8 Hour ago

পশ্চিম এশিয়ায় যুদ্ধ জারি, রাজনাথের নেতৃত্বে জরুরি কমিটি; মোদি সরকারের বড় পদক্ষেপ11 Hour ago

পশ্চিম এশিয়ায় যুদ্ধ, লকডাউনের প্রসঙ্গ মনে করিয়ে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর11 Hour ago

প্রবল দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর বিমান, ঝড়বৃষ্টিতে প্রায় দেড়ঘণ্টা আকাশেই চক্কর12 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.