পঞ্চায়েত অশান্তির জের, তৃণমূল কর্মীর নাক কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  26 Apr 2018 01:09 PM (IST)
ABP News

মালদা: পঞ্চায়েত অশান্তির জের। প্রচার সেরে ফেরার পথে তৃণমূল কর্মীর নাক কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। ইংরেজবাজারে চাঞ্চল্য।


মারধর, গুলি, বোমাবাজি। মনোনয়ন ঘিরে অশান্তির জেরে গত কয়েকদিনে এসবই শোনা গিয়েছে। কিন্তু কেউ কারও নাক কামড়ে ছিঁড়ে নেবে, তা হয়ত অনেকেই ভাবতে পারেন না।  এবার যা ঘটল মালদার ইংরেজবাজারের কোতোয়ালিতে।


বুধবার রাতে প্রচার সেড়ে বাড়ি ফিরছিলেন নিমাসরাইয়ের বাসিন্দা, তৃণমূলকর্মী রাজীব শেখ।


অভিযোগ, রাস্তায় তাঁর ওপর চড়াও হন কংগ্রেসকর্মী সেন্টু শেখ ও আনোয়ার শেখ।


তৃণমূল করা যাবে না বলে তাঁরা রাজীবকে হুমকিও দেন।


এই নিয়ে দুপক্ষের মধ্যে বচসা বাঁধে।


অভিযোগ, এরপরই সেন্টু শেখ রাজীব শেখের নাক কামড়ে ছিঁড়ে ফেলেন। এরপরই পালিয়ে যান অভিযুক্তরা। স্থানীয় বাসিন্দারা জখম তৃণমূল কর্মীকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করেন।


 


অভিযুক্ত সেন্টু শেখ সম্পর্কে রাজীব শেখের মাসতুতো ভাই হন। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে কংগ্রেস। ঘটনার জন্য তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই কাঠগড়ায় তুলেছে তারা।


 


 


দুই অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ।


 


অভিজিৎ চৌধুরী, এবিপি আনন্দ, মালদা

  • হোম
  • Video
  • রাজ্য
  • পঞ্চায়েত অশান্তির জের, তৃণমূল কর্মীর নাক কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে

TRENDING VIDEOS

মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল10 Hour ago

ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ11 Hour ago

Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী11 Hour ago

"নন্দীগ্রাম আন্দোলনে তৃণমূলের ভূমিকা ছিল না", মন্তব্য মুখ্যমন্ত্রীর11 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন