WB Budget 2025: গঙ্গাসাগর সেতুর জন্য কত কোটির বরাদ্দ শেষ পূর্ণাঙ্গ বাজেটে?
ABP Ananda Live: গঙ্গাসাগর সেতুর জন্য বরাদ্দ ৫০০ কোটি টাকা বরাদ্দ। ৩৭ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তার জন্য বরাদ্দ দেড় হাজার কোটি টাকা। আশা-অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল ফোন দিতে ২০০ কোটি টাকা।
২০২৬-এর ভোটের আগে এটাই ছিল মমতার সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। কাজেই সেদিকে যে রাজ্যবাসীর নজর থাকবে তা বলাইবাহুল্য। এবার বাজেটে কী ঘোষণা হবে ? থাকবে কি কর্মসংস্থানের কোনও দিশা ? বিভিন্ন সামাজিক খাতে বাড়বে বরাদ্দ ? ন্যায্য DA-র দাবিতে রাজ্য সরকারি কর্মীদের একাংশ যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁদের জন্যই বা কী ঘোষণা হবে ? ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনমুখী প্রকল্পে বাজেট-বরাদ্দ থাকতে পারে বলেও রাজনৈতিক জল্পনা ছিল। এই আবহেই এদিন বিধানসভায় পেশ হল রাজ্য বাজেট। বাজেট পেশের পর সাংবাদিক বৈঠক করে কেন্দ্রকে একহাত নেওয়ার পাশাপাশি একাধিক বিষয় তুলে ধরলেন তিনি।





















