Abhishek Banerjee | ক্যামাক স্ট্রিট মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট
ABP Ananda LIVE : ক্যামাক স্ট্রিট মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট ক্যামাক স্ট্রিট বিলবোর্ড কাণ্ডে 'কালীঘাট তৃণমূল'-এর আবেদন ফেরাল সর্বোচ্চ আদালত । ক্যামাক স্ট্রিট মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় 'কালীঘাট তৃণমূল' হাইকোর্টে মামলা ফেরাল সুপ্রিম কোর্ট । সমস্ত অভিযোগের পূর্ণাঙ্গ শুনানি করে দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্টকে পরামর্শ সুপ্রিম কোর্টের । 'ক্যামাক স্ট্রিটের বহুতলের অফিস তৃণমূল কংগ্রেসের লিজ নেওয়া'' ।''কোনও নিয়ম না মেনে বিলবোর্ড সরিয়ে দিয়েছে পুরসভা'' । সুপ্রিম কোর্টে সওয়াল 'কালীঘাট তৃণমূল'-এর আইনজীবী কপিল সিব্বলের
দুর্গাপুজোয় প্য়ান্ডেলের পাশে আমিষ বিক্রি বন্ধের দাবি তুলেছেন মধ্যপ্রদেশের বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী
পশ্চিমবঙ্গে এসে দুর্গাপুজোয় প্য়ান্ডেলের পাশে আমিষ বিক্রি বন্ধের দাবি তুলেছেন মধ্যপ্রদেশের বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী। এর আগেও বারবার বিতর্কে জড়িয়েছেন তিনি। কখনও হিন্দুদের চারটি সন্তান নেওয়ার পরামর্শ দিয়ে, কখনও সন্ত তুকারাম মহারাজকে নিয়ে তাঁর মন্তব্য়ে বিতর্ক তৈরি হয়েছে। ২০২৫ সালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনাতেও তাঁর মন্তব্যে বিতর্কের ঝড় ওঠে।
দুর্গাপুজো যত এগিয়ে আসছে, হঠাৎই আমিষ-নিরামিষ খাবার নিয়ে চর্চা ততই বাড়ছে। মধ্যপ্রদেশের বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী রাজ্যে এসে দুর্গাপুজোয় ‘প্রতিমার পাশে আমিষ বিক্রি’ বন্ধের দাবি তুলেছেন। কিন্তু হঠাৎ করে বাঙালির প্রাণের পুজো নিয়ে মধ্য়প্রদেশের বাগেশ্বর বাবার এহেন মন্তব্য় কেন? 'দুর্গাপুজোর প্যান্ডেলের পিছনে নোংরা নোংরা খাবার তৈরি করা হয়।' মধ্যপ্রদেশের বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর মন্তব্য ঘিরে তোলপাড় পড়ে গেছে। প্রশ্ন উঠছে, যে বাঙালি যুগ যুগ ধরে নিয়ম-আচার মেনে দুর্গাপুজো করছে, তাকে খাবার নিয়ে পাঠ দেওয়ার মধ্য়প্রদেশের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী কে?





















