Abhishek Banerjee News: সই জাল মামলায় আজই CID দফতরে হাজিরা দিচ্ছেন অভিষেক
সই জাল কাণ্ডে আজই CID-র কাছে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সন্ধে ৬ টার মধ্যে হাজিরা দিতে হবে, নির্দেশ আদালতের। 'বিকেল ৪টের সময় বিমানবন্দরে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোজা যাবেন ভবানীভবনে। 'হাইকোর্টে জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। 'তদন্তে সহযোগিতা করলে তবেই রক্ষাকবচ দেব'। সই জাল মামলায় মন্তব্য হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের। 'তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত, যখন ডাকবে যাব'।'সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত তদন্ত চললেও থাকব'। হাইকোর্টে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। সই জালের অপরাধ করেছেন অভিষেকই, তাঁকে গ্রেফতার না করলে সত্যি সামনে আসবে না, সওয়াল পুলিশের। গ্রেফতার করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, সওয়াল পুলিশের। আগামী ৩ সপ্তাহের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা যাবে না, নির্দেশ হাইকোর্টের। FIR খারিজের আবেদন নিয়ে নতুন মামলা দায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেই আসল রেজলিউশন বুক আছে'। আসল রেজলিউশন বুক না দেওয়ার কারণে তদন্ত থমকে আছে, সওয়াল রাজ্যের।

















