Suvendu Adhikari: ' ভিতরে থেকেও তৃণমূলের নেতারা ফোন ব্যবহার করে', বিস্ফোরক শুভেন্দু
ABP Ananda LIVE : 'জেলের ভিতর থেকে ফোন করে বলছে যে ৫০ হাজার টাকা দিয়ে যান, অ্যাকাউন্ট নম্বর দিচ্ছি টাকা ট্রান্সফার করুন। জেলের ভিতরে থেকেও তৃণমূলের নেতারা ফোন ব্যবহার করে', বিস্ফোরক শুভেন্দু অধিকারী।
দুর্ঘটনায় শেখ শাহজাহানের বিরুদ্ধে CBI-র মামলার অন্যতম সাক্ষীর গাড়ি, বিস্ফোরক অভিযোগ সাক্ষী ও তাঁর ছেলের
সন্দেশখালি শেখ শাহজাহান, বর্তমানে জেলবন্দি। তার বিরুদ্ধে চলছে সিবিআই- এর মামলা। সেই মামলার মূল সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। সাক্ষী নিজে প্রাণে বেঁচে গেলেও তাঁর ছোট ছেলে এবং গাড়ির চালকের মৃত্যু হয়েছে। ট্রাক এসে সজোরে ধাক্কা মেরেছিল সাক্ষীর গাড়িতে। তার জেরেই ঘটেছে এই ভয়াবহ ঘটনা। আর এই গোটা ঘটনা যে 'নিছক দুর্ঘটনা' নয়, পরিকল্পনা করে 'খুনের চেষ্টা' করা হয়েছে, সেই অভিযোগই করেছেন সাক্ষী ভোলানাথ ঘোষ এবং তাঁর বড় ছেলে। জানা গিয়েছে, বসিরহাট আদালতে যাচ্ছিলেন ভোলানাথ ঘোষ। সেখানে সাক্ষ্য দেওয়ার কথা ছিল তাঁর। সঙ্গে ছিলেন ছোট ছেলে সত্যজিৎ এবং গাড়ির চালক শাহানুর মোল্লা। এই দু'জনেরই মৃত্যু হয়েছে দুর্ঘটনায়।

















