Kalyan Banerjee: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরে কাজ পেলেন এক দৃষ্টিহীন দাবাড়ু
ABP Ananda LIVE : রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরে কাজ পেলেন এক দৃষ্টিহীন দাবাডু। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে চাকরি চেয়ে আবেদন করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন তৃণমূল সাংসদ। শনিবার তাঁর হাতে অফার লেটার তুলে দেওয়া হল।
ওমান উপকূলে তেলের ট্যাাঙ্কারে হামলা ইরানের, সওয়ার ছিলেন ১৫ ভারতীয়
এবার ওমান উপকূলে তেলের ট্যাঙ্কার লক্ষ্য করে হামলা চালাল ইরান। হরমুজ প্রণালীর উপর দিয়ে এগোচ্ছিল তেলের ট্যাঙ্কারটি। সেই সময়ই ইরানের ছোড়া ড্রোন আছড়ে পড়ে। তেলের ট্যাঙ্কারটিতে ১৫ জন ভারতীয় ছিলেন বলে জানা যাচ্ছে। আমেরিকা এবং ইজ়রায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যু হয়েছে। এর পাল্টা উপসাগরীয় দেশগুলিতে আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে পর পর হামলা চালিয়ে যাচ্ছে ইরান। তাতেই এবার নয়া সংযোজন।
ওমানের মুসন্দম অঞ্চলের উপকূল ধরে, হরমুজ প্রণালী এগোচ্ছিল 'Skylight' নামের তেলের ট্যাঙ্কারটি। তাতে পালাউয়ের পতাকা লাগানো ছিল। সেই সময়ই ইরানের ছোড়া ড্রোন আছড়ে পড়ে ট্যাঙ্কারটির উপর। এর পর দুকম বন্দরেও ড্রোন হামলা চালায় ইরান। ওমানের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, কমপক্ষে চারজন আহত হয়েছেন। মুসন্দম কৌশলগত ভাবেও গুরুত্বপূর্ণ। ইরানের সঙ্গে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ রয়েছে তাদের হাতেও। সেখান দিয়ে পৃথিবীর এক পঞ্চমাংশ তেল সরবরাহ করা হয়।






















