Chok Bhanga Chota | 'এসআইআর প্রক্রিয়ায় বাধা দেওয়া যাবে না', জানিয়ে দিল সর্বোচ্চ আদালত
ABP Ananda LIVE : এসআইআর প্রক্রিয়ায় বাধা দেওয়া যাবে না। এসআইআরে সবরকম সাহায্য করতে হবে রাজ্যকে। স্পষ্ট জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। এরই পাশাপাশি স্ক্রুটিনির সময়সীমাও আরও ৭দিন বাড়ানো হল। এরই পাশাপাশি ব্যারাকপুরের তৃণমূল কাউন্সিলরের মারে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ। গ্রেফতার করা হয়েছে কাউন্সিলরকে।
সোমবার ব্যারাকপুর মহকুমা আদালতে নিজেই নিজের হয়ে সওয়াল করেন পেশায় আইনজীবী অভিযুক্ত কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি বলেন, মৃত বৃদ্ধ
তুলসী অধিকারী আমার কলার ধরেছেন। তর্কাতর্কি-ধাক্কাধাক্কি হয়েছে। এটা কোনও খুনের মামলা নয়। সাসপেন্ডেড তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে খুন, জোর করে আটকে রাখা, মারধর, ভয় দেখানোর অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। ধৃতের ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
SIR পর্বে একাধিক জেলায় বিশৃঙ্খলার ছবি ধরা পড়েছে। এই আবহেই রাজ্য় পুলিশের DG-কে শোকজ করল সুপ্রিম কোর্ট। ৭ দিনের মধ্য়ে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ।


















