Coochbehar News: কোচবিহার পুরসভার চেয়ারম্যান পদ ছাড়লেন তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ
ABP Ananda LIVE : ভোটের মুখে আরও ১ পুরপ্রধানের ইস্তফা। কোচবিহার পুরসভার চেয়ারম্যান পদ ছাড়লেন তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ। নেতৃত্বের নির্দেশেই পদত্যাগ, খবর সূত্রের। 'আমাদের সর্বভারতীয় নেতা অভিষেক ব্যানার্জী ফোনে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে দলীয় সংগঠনে সময় দেওয়ার নির্দেশ দিয়েছেন। দলের নির্দেশ অক্ষরে অক্ষরে আমি পালন করব', বললেন রবীন্দ্রনাথ ঘোষ।
বাঁকুড়াকে ১২-০ করার ডাক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের
বাঁকুড়াকে ১২-০ করার ডাক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। '২০২৪ এর লোকসভায় ৪ থেকে বেড়ে আমাদের ৬ হয়েছে। বিষ্ণুপুর লোকসভার একটা আসন পড়ে বর্ধমানের খণ্ডঘোষে। বাঁকুড়া লোকসভার একটা আসন পড়ে পুরুলিয়ার রঘুনাথপুরে। বিষ্ণুপুরকে ছয় মারতে হবে, রঘুনাথপুরকেও ছক্কা মারতে হবে। এবার ভোটে তৃণমূল কংগ্রসের পক্ষে ১২-০ করতে হবে। তৃণমূল জিতলে অধিকার পাবেন, বিজেপি জিতলে বঞ্চিত হবেন। তৃণমূল জিতলে দু'মুঠো ভাত, বিজেপি জিতলে ধর্মে-কর্মে আঘাত', মন্তব্য অভিষেকের।




















