Fake Voters : বাংলাদেশ থেকে এসে ভোটার তালিকায় অবৈধভাবে নাম তোলার অভিযোগ | ABP Ananda Live
ABP Ananda Live: বাংলাদেশ থেকে এসে ভোটার তালিকায় অবৈধভাবে নাম তোলার অভিযোগ। এবার এমনই চাঞ্চল্য়কর অভিযোগ উঠল দেগঙ্গায়। স্থানীয়দের একাংশের দাবি, ভোটার লিস্টে রয়েছেন এমন ৮৪ জন ভোটার। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
ভোটার লিস্টে কারচুপি, ৪ অফিসারকে সাসপেন্ড করল রাজ্য!
কোথাও ভুরি ভুরি মৃত ভোটার, কোথাও আবার তালিকায় নাম থাকা ভোটারের অস্তিত্বই নেই- ভোটার লিস্টে কারচুপি নিয়ে শোরগোল পড়েছে রাজ্যে। টানাপোড়েনের সূত্রপাত ৫ অগাস্ট। মুখ্য নির্বাচনী আধিকারিকের রিপোর্টের ভিত্তিতে, ভোটার তালিকায় গরমিলের অভিযোগে, ২ জন ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ERO, ২জন অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা AERO-কে সাসপেন্ড করতে মুখ্যসচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন।এবার সেই ৪ অফিসারকে সাসপেন্ড করল রাজ্য। ২ WBCS অফিসার-সহ ৪ জনকে সাসপেন্ড করল রাজ্য। জাতীয় নির্বাচন কমিশনকে পদক্ষেপের কথা জানাল রাজ্য, সূত্রের খবর। যদিও এই ৪ জনকে সাসপেন্ড করতে এবং তাঁদের বিরুদ্ধে FIR দায়ের করতে নির্দেশ দেয় কমিশন। তবে, সাসপেন্ড হলেও ৪ অফিসারের বিরুদ্ধে FIR হল না। সাসপেন্ড বারুইপুর পূর্বের ERO দেবোত্তম দত্ত চৌধুরী। সাসপেন্ড বারুইপুর পূর্বের AERO তথাগত মণ্ডল। সাসপেন্ড ময়নার ERO বিপ্লব সরকার ও AERO সুদীপ্ত দাস। সূত্রের খবর, শুধুমাত্র ময়নার ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটরকে সাসপেনশনের পাশাপাশি তাঁর বিরুদ্ধে FIR-ও করা হয়েছে। সূত্রের দাবি, রাজ্য সরকারের তরফে নির্বাচন কমিশনকে চিঠিতে এমনটাই জানানো হয়েছে।





















