Food Safety Raid: কামালগাজির মিষ্টির দোকানে খাদ্যসুরক্ষা দফতরের তরফে অভিযান, প্রচুর অনিয়মের অভিযোগ
ABP Ananda LIVE : কামালগাজির জনপ্রিয় মিষ্টির দোকানে খাদ্যসুরক্ষা দফতরের তরফে অভিযান। অনিয়মের অভিযোগ
আরও খবর...
আর জি করকাণ্ডে নিহত চিকিৎসকের দেহ তড়িঘড়ি সৎকারকাণ্ডে ধৃত সোমনাথ দে-কে গভীর রাতে বেঙ্গালুরু থেকে আনা হল কলকাতায়
আর জি কর মেডিক্য়ালে নিহত চিকিৎসকের দেহ তড়িঘড়ি সৎকারকাণ্ডে গ্রেফতার সোমনাথ দে । গভীর রাতে তাঁকে বেঙ্গালুরু থেকে আনা হল কলকাতায়। কলকাতা বিমানবন্দরে নামার পর সোমনাথ দে-কে সোজা নিয়ে যাওয়া হয়েছে খড়দা থানায়। পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে গতকাল গ্রেফতার করা হয় বেঙ্গালুরুতে।
তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও খড়দা থানার টিম। গত সোমবার অভয়াকাণ্ডে জামিন পেয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। জামিন পেয়েছেন প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। তবে অন্য মামলায় দু'জনেই এখন জেলে রয়েছেন ।





















