Kolkata News: ৫২ কার্ডের রং মিলান্তি। শুরু হয়েছে ৬৭ তম অশোক রুইয়া মেমোরিয়াল ইন্টার জাতীয় ব্রিজ চ্যাম্পিয়নশিপ
ABP Ananda Live: ৫২ কার্ডের রং মিলান্তি। বাঙালির আড্ডার সঙ্গে অঙ্গাঙ্কিভাবে জড়িত তাস। কমতে বসেছে সেই তাসের আড্ডা। ১লা ডিসেম্বর থেকে শুরু হয়েছে জাতীয় স্তরের প্রতিযোগিতা। নিউটাউনের বিশ্ব বাংলার কনভেনশন সেন্টারে শুরু হয়েছে ৬৭ তম অশোক রুইয়া মেমোরিয়াল ইউন্টার জাতীয় ব্রিজ চ্যাম্পিয়ানশিপ। আয়োজক কর্পোরেট ব্রিজ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ও ওয়েস্ট বেঙ্গল ব্রিজ অ্যাসোসিয়েশন ।
হুমায়ুন কবীরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য টাকার পাহাড় ! টাকা গুনতে আনা হয়েছে মেশিন
মুর্শিদাবাদ : হুমায়ুন কবীরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য টাকার পাহাড় ! প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য জমা পড়া টাকা গুনতে আনা হয়েছে মেশিন। হুমায়ুন কবীরের রেজিনগরের বাড়িতে আনা হয়েছে টাকা গোনার মেশিন। টাকা ভর্তি ১১টি ট্রাঙ্ক রয়েছে। আর সেই ট্রাঙ্কে থাকা টাকা গোনার জন্যই আনা হয়েছে টাকা গোনার মেশিন। টাকা গুনতে ৩০ জনকে নিয়োগ করা হয়েছে বলে খবর। শুধু QR কোড স্ক্যান করেই জমা পড়েছে ৯৩ লক্ষ টাকা, দাবি হুমায়ুন কবীরের। শনিবার মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করেছেন হুমায়ুন কবীর। রবিবার নিজে হাতে ইট নিয়ে সেখানে হাজির হয়েছিলেন।



















