Kolkata News: রেড রোডে দুর্ঘটনা, বি আর অম্বেডকরের মূর্তির রেলিংয়ে ধাক্কা কন্টেনারযুক্ত লরির
ABP Ananda LIVE : রেড রোডে দুর্ঘটনা, বি আর অম্বেডকরের মূর্তির রেলিংয়ে ধাক্কা কন্টেনারযুক্ত লরির । অল্পের জন্য বাঁচল বি আর অম্বেডকরের মূর্তি । ধাক্কার অভিঘাত বেশি হওয়ায়, লরির দরজা কেটে বার করতে হয়েছে চালককে । নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা বলে অনুমান পুলিশের । দুর্ঘটনার আগে লরিটির সামনে চলে আসে ২টি যাত্রীবোঝাই । ২টি বাসকে বাঁচাতে উল্টে যায় লরিটি, দাবি প্রত্যক্ষদর্শীদের
নিয়ন্ত্রণ হারানো মালবোঝাই লরির সামনে যাত্রীবোঝাই গঙ্গাসাগরগামী বাস ! রেড রোডে ভয়ঙ্কর দুর্ঘটনা
সকাল সকাল কলকাতায় মারাত্মক দুর্ঘটনা। ভয়ঙ্কর বিপদের মুখে পড়েছিলেন বহু মানুষ। রেড রোডে চোখের সামনে ঘটল বড় দুর্ঘটনা। সোমবার, ভোরবেলা রেড রোডে একটি মাল বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুর্ঘটনা ঘটে।
মাল বোঝাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বাতিস্তম্ভ ভেঙে, রেড রোডের পাঁচিলে ধাক্কা মারে। তারপর বি আর অম্বেডকরের মূর্তির সামনে চলে আসে, অল্পের জন্য রক্ষা পায় মূর্তিটি। লরির গেট কেটে আহত চালককে বের করে ময়দান থানার পুলিশ। তাঁকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি অবশ্য, গঙ্গাসাগার গামী একটি বাস সামনে এসে পড়ায় নিয়ন্ত্রণ হারায় লরিটি। বাসটিকে বাঁচাতে গিয়েই বাতিস্তম্ভে ধাক্কা মারে লরিটি।






















