Kolkata Vintage Car Rally | ভিনটেজ গাড়ির বিশেষ প্রদর্শনীর আয়োজন করল ক্লাসিক ড্রাইভার্স ক্লাব
ABP Ananda LIVE | রবিবার ভিনটেজ গাড়ির বিশেষ প্রদর্শনীর আয়োজন করল ক্লাসিক ড্রাইভার্স ক্লাব। আলিপুর জেল মিউজিয়ামে প্রদর্শনী চলে। ভিড় জমান বিভিন্ন বয়সের বহু গাড়ি প্রেমী মানুষ।
সাজানো সুদৃশ্য গাড়ি সবগুলোর সঙ্গেই জড়িয়ে রয়েছে ইতিহাস । কোনটার বয়স 100 বছর । কোন গাড়ি আবার চড়েছেন স্বয়ং মহারানী গায়ত্রী দেবী । রবিবার আলিপুর জেল মিউজিয়ামে এমনই বহু গাড়ি নিয়ে আয়োজিত হল ভিনটেজ গাড়ির বিশেষ প্রদর্শনী । ক্লাসিক ড্রাইভার্স ক্লাব আয়োজিত এই প্রদর্শনীএবার তৃতীয় বর্ষে পা দিল । প্রদর্শনীতে ছিল 1924 সাল থেকে 1990 সালের মধ্যে তৈরি বিভিন্ন কোম্পানির গাড়ি । সেখানে যেমন অস্টিন কোম্পানির 1924 সালের তৈরি গাড়ি ছিল । তেমনি ছিল এমজি ও ফোর্ড কোম্পানির গাড়িও 1924 সাল থেকে গাড়ি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা 110 টি গাড়ি অংশ নিয়েছিল । এই প্রদর্শনীতে চার চাকার সঙ্গে দু চাকা স্কুটার বাইকও ছিল প্রদর্শনী দেখতে ভিড় জমিয়েছিলেন বিভিন্ন বয়সের মানুষ


















