I-Pac Raid News: প্রতীক জৈনের বাড়ির সিকিওরিটি রেজিস্টার বুক বাজেয়াপ্ত করল শেক্সপিয়র সরণি থানা
ABP Ananda LIVE: আইপ্যাক কাণ্ডে পুলিশি তৎপরতা তুঙ্গে। এবার প্রতীক জৈনের বাড়ির সিকিওরিটি রেজিস্টার বুক বাজেয়াপ্ত করল শেক্সপিয়র সরণি থানা। পুলিশের দাবি, বৃহস্পতিবার, তল্লাশিতে গিয়ে রেজিস্টার বুকে সই করেননি ইডি আধিকারিকেরা। নিয়ে নেওয়া হয় নিরাপত্তারক্ষীদের মোবাইল ফোনও। পাল্টা ইডির দাবি, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। এদিকে গোটা ঘটনায়, ইতিমধ্যেই তরজা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।
নিয়ন্ত্রণ হারানো মালবোঝাই লরির সামনে যাত্রীবোঝাই গঙ্গাসাগরগামী বাস ! রেড রোডে ভয়ঙ্কর দুর্ঘটনা
সকাল সকাল কলকাতায় মারাত্মক দুর্ঘটনা। ভয়ঙ্কর বিপদের মুখে পড়েছিলেন বহু মানুষ। রেড রোডে চোখের সামনে ঘটল বড় দুর্ঘটনা। সোমবার, ভোরবেলা রেড রোডে একটি মাল বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুর্ঘটনা ঘটে।
মাল বোঝাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বাতিস্তম্ভ ভেঙে, রেড রোডের পাঁচিলে ধাক্কা মারে। তারপর বি আর অম্বেডকরের মূর্তির সামনে চলে আসে, অল্পের জন্য রক্ষা পায় মূর্তিটি। লরির গেট কেটে আহত চালককে বের করে ময়দান থানার পুলিশ। তাঁকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি অবশ্য, গঙ্গাসাগার গামী একটি বাস সামনে এসে পড়ায় নিয়ন্ত্রণ হারায় লরিটি। বাসটিকে বাঁচাতে গিয়েই বাতিস্তম্ভে ধাক্কা মারে লরিটি।





















