South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE
ABP Ananda LIVE | কলকাতার বুকে হেঁটে বেড়াচ্ছে ডায়নোসর! সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে প্রাগৈতিহাসিক এই জীবের। ৬ জুলাই পর্যন্ত চলবে 'ডায়নো ওয়ার্ল্ড' চলবে। সাউথ সিটি মলের ওয়েবসাইট থেকে প্রিবুক করা যাবে টিকিট।
আরও খবর...
ময়দানে নেই তৃণমূলের 'পুষ্পা', ভয়মুক্ত ভোট দিচ্ছে ফলতা। ফলতার ২৮৫টি বুথেই ফের ভোট। কাল থেকে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘুরছে বিধানসভার বিভিন্ন এলাকায়।
পুলিশে পুলিশে ছয়লাপ খোদ 'পুষ্পা'র বাড়ির এলাকা। ফলতার শ্রীরামপুর গ্রামে, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের অভয়-বার্তা পুলিশের। ভোটের মাত্র ৪৮ ঘণ্টা আগে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৬০%।
ফলতায় তৃণমূল নেতা রানা মণ্ডলের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী। তিনি ভোট দিতে দিতেন না, ভয় দেখাতেন, হুমকি দিতেন বলে অভিযোগ ভোটারদের। ফলতা থানার পুলিশও পৌঁছেছে রানার বাড়িতে। বাড়ির ঘর, ছাদ, বাথরুমেও ঢুকে দেখা হয়। রানার খোঁজ চলছে। রানাকে দেখে আজই বুথের কাছে উত্তেজনা ছড়ায়। তেড়ে যান অনেকেই। প্রত্যেক বার ভোটের সময় হুমকি দেন রানা, ভোট দিতে বাধা দেন বলে অভিযোগ করেন অনেকেই। এর পরই রানার খোঁজে তাঁর বাড়িতে পৌঁছয় পুলিশ।





















