Malda: 'রবার স্ট্যাম্প হয়ে বসে আছি', ইস্তফা রতুয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যের

মালদার (Malda) রতুয়া ১ নম্বর পঞ্চায়েত (Ratua No. 1 GP) সমিতিতে সভাপতির বিরুদ্ধে অনাস্থা ঘিরে প্রকাশ্যে এল তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্ব। 'গত তিনবছরে উন্নয়নের কাজ বন্ধ। শুধু রবার স্ট্যাম্প হয়ে বসে আছি। ' বিস্ফোরক দাবি করে বিডিওর (BDO) কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য।গোষ্ঠীকোন্দলের কথা কার্যত স্বীকার করে নিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে তারা। যদিও এনিয়ে শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি (BJP)।

বেলঘরিয়ার (Belgharia) পর টিটাগড় (Titagarh)। ফের তৃণমূলের ওপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, গতকাল রাতে টিটাগড়ের পুরানি বাজার এলাকায় তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। বোমা ফেটে জখম হন এক তৃণমূল কর্মীর মা ও এক পথচারী। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। তৃণমূল কংগ্রেসের দাবি, এলাকা দখলের লড়াইয়ে মদত রয়েছে বিজেপির। গেরুয়া শিবিরের প্রতিক্রিয়া এখনও মেলেনি। টিটাগড় থানায় শাসকদলের তরফে অভিযোগ দায়ের হয়েছে। এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের সন্ধান পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola