শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
টলিউডে যে কয়েকজন মুষ্ঠিমেয় মহিলা পরিচালক রয়েছে, তাঁদের মধ্যে তিনি অন্যতম। বয়সকে তুড়ি মেরে, দর্শকদের উপহার দিয়ে চলেছেন একের পর এক ছবি। তবে 'উইন্ডোজ়'-এর নতুন ছবিতে তিনি বলেছেন, মেয়েদের গল্প। অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গল্প। নিজের অধিকার লড়াই করে ছিনিয়ে দেওয়ার গল্প আর ফের একবার সমাজকে মনে করিয়ে দেওয়ার গল্প যে, মেয়েরা মেয়েদের শত্রু হয় না। প্রেক্ষাগৃহে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে নতুন সিনেমা, 'ফুলপিসি ও এডওয়ার্ড' (Phool Pishi O Edward)। জমিদার বাড়ি, বৈভব... বাহ্যিকভাবে স্বপ্নের মতো সুন্দর এই গল্পে লুকিয়ে রয়েছে কত অন্ধকার... সেই কথাই বলেছে এই সিনেমা। নতুন ছবি নিয়ে এবিপি লাইভ বাংলার সঙ্গে গল্প করলেন, ছবির পরিচালক নন্দিতা রায় (Nandita Roy)।






















