Swastika Mukherjee: খুনের হুমকি পেয়ে একা লালবাজারে, টলিউডে কাউকে পাশে পান না স্বস্তিকা!
ABP LIVE Exclusive : জি ফাইভে (Zee 5)-এ মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ 'কালীপটকা'। আর সেই ছবিতেই মুখ্যচরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন, শ্রুতি দাস (Shruti Das), হিমিকা বসু (Himika Bose) ও শ্রেয়া ভট্টাচার্য (Shreya Bhattacharya)। এছাড়াও রয়েছেন অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty)। ৪ কন্যার জীবন সংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে এই সিরিজ। এখানে একেবারে অন্য লুকে দেখা গিয়েছে স্বস্তিকাকে। শুধু তাই নয়, তিনি ও তাঁর ৩ সঙ্গী অ্যাকশন ও করেছেন জমিয়ে। তবে বাস্তব জীবনেও কি সমানভাবে লড়ে যেতে হয় স্বস্তিকাকে? টলিউডে পাশে পান না কাউকেই? নিজের জীবন, লড়াই আর নারী স্বাধীনতা নিয়ে স্বভাবসিদ্ধ খোলামেলা আড্ডায় স্বস্তিকা। মন খুলে বললেন মনের কথাই।























