Kapil Sibal on Supreme Court - TMC News | হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে ভোট গণনা মামলায় ধাক্কা তৃণমূলের। এই বিষয়ে কী বললেন কপিল সিব্বল?
Kapil Sibal on Supreme Court - TMC News | হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে ভোট গণনা মামলায় ধাক্কা তৃণমূলের। এই বিষয়ে কী বললেন কপিল সিব্বল?
WB Assembly Election 2026: ২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ফের ভোট, ২৮৫টি বুথেই ফের ভোট, ২৪ মে গণনা
২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ফের ভোটগ্রহণ। ফলতা বিধানসভা কেন্দ্রের ২৮৫টি বুথেই ফের ভোট। ২১ মে ফলতায় পুনর্নির্বাচন, ২৪ মে গণনা। ফলতার ২৮৫টি বুথেই পুনরায় ভোট, জানাল নির্বাচন কমিশন। '২৯ এপ্রিল বহু বুথে ভোটগ্রহণ প্রক্রিয়া ব্য়াহত হয়েছে' ভোটগ্রহণ প্রক্রিয়া ব্যাহত হওয়ায় পুনর্নির্বাচন, খবর কমিশন সূত্রে। পুরো ভোটটাই বাতিল হয়ে গেল। বেনজির সিদ্ধান্ত কমিশনের। আগামী ৪ তারিখ যে গণনা হবে, সেখানে ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ফল বেরবে। ২৯ এপ্রিলের পুরো ভোটটাই বাতিল করে দেওয়া হল। এটাকে পুনর্নির্বাচন বলা হচ্ছে না। এটাকে ফ্রেশ পোল বলা হচ্ছে। ২১ মে আবার ভোট হবে। নির্বাচন কমিশন বলছে যে এখানে ১৪৪ ফলতা বিধানসভা কেন্দ্রে গুরুতর অনেক অপরাধ হয়েছে। নির্বাচন প্রক্রিয়ায় গণ্ডগোল হয়েছে। সকাল ৭ থেকে সন্ধে ৬টা পর্যন্ত ভোটদান চলবে। বুথ ক্যাপচারিং থেকে শুরু করে ইভিএমে টেপ লাগানো, নির্বাচন কমিশনের কাছে একাধিক অভিযোগ পৌঁছেছিল। এরপর থেকেই প্রশ্ন উঠছিল যে এখানে ভের ভোটগ্রহণ করা হবে কি না। আজ মোট ২ টো বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন ছিল। কিন্তু রবিবার যদি ফলতায় ফের ভোট হত, তাহলে সোমবার ৪ মে গণনা করা সম্ভব হত না। প্রথমে ৩০টি বুথের কথা বলা হচ্ছিল, পরে ৬০টি বুথের কথা বলা হচ্ছিল। কিন্তু পরে নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হল এবার যে ২৮৫টি বুথে অর্থাৎ পুরো বিধানসভা কেন্দ্রেই ফের ভোটগ্রহণ করা হবে।