BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
ABP Ananda LIVE : ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। ডায়মন্ড হারবার থানার পারুলিয়া মোড়ে শতাধিক বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভ।
আরও পড়ুন
অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিলের পর্যালোচনার জন্য কমিটি গঠনের জন্য জারি করা হল বিজ্ঞপ্তি। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনপ্রকাশ দেসাইয়ের নেতৃত্বে ৯ সদস্যের এই কমিটি। ৯ সদস্যের এই কমিটি খতিয়ে দেখবে অভিন্ন দেওয়ানি বিধির খসড়া বিলের খুঁটিনাটি। এই কমিটির সদস্য-কনভেনার হিসাবে দায়িত্বে থাকছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব। কমিটিতে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। পুলিশ সূত্রে দাবি, পরিকল্পনা করে গণধর্ষণ করা হয় ক্লাস সিক্সের ছাত্রীকে। নাবালিকাকে নারকীয় নির্যাতনে প্রভাস মণ্ডলের সঙ্গী হয় বাকি ৩ অভিযুক্ত দিবাকর সর্দার, আনন্দ সর্দার ও কবীর মোল্লা। পুলিশ সূত্রে দাবি, বারুইপুরের নির্যাতিতা স্থানীয় বাসিন্দা প্রভাস মণ্ডল ও বাকি অভিযুক্তদের চিনতে পেরে যাওয়ায়, নাবালিকার শ্বাসরোধের পর বস্তাবন্দি করে ফেলে দেওয়া হয় পুকুরে। এই ঘটনার পর মঙ্গলবার ঘটনার পুনর্নির্মাণের সময় এনকাউন্টারে মৃত্যু হয় মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। প্রভাস মণ্ডলকে যেখানে এনকাউন্টার করা হয়েছে সেখান থেকে এদিন নমুনা সংগ্রহ করে ফরেন্সিক দল। বাকিদের জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ সূত্রে খবর, নারকীয় ঘটনার সম্পর্কে বিস্তারিত জানতে টানা জেরা করা হচ্ছে দিবাকর সর্দার, আনন্দ সর্দার ও কবীর মোল্লাকে। বৃহস্পতিবার মেডিক্য়াল পরীক্ষার জন্য় নিয়ে যাওয়ার সময়, সমস্ত প্রশ্নের উত্তরে, নিজেকে নির্দোষ বলে দাবি করে, অভিযুক্ত আনন্দ সর্দার।






















