APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE
APC College News | সুরেন্দ্রনাথ কলেজের পর নিউ ব্যারাকপুরের APC কলেজ। আরও একটি কলেজের ইউনিয়ন রুমে ফূর্তির আখড়া! APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস। ইউনিয়নে আপত্তিকর জিনিসের পাশাপাশি উদ্ধার জড়ো করে রাখা লাঠি। বৃহস্পতিবার ইউনিয়ন রুমে ঢুকে তালা দেয় ছাত্ররা। গতকালই কলেজে বিক্ষোভ দেখায় এবিভিপি। ঘটনাস্থলে আসে নিউ ব্যারাকপুর থানার পুলিশ। যা যা উদ্ধার হয়েছে প্রশাসন ব্যবস্থা নেবে, দাবি কলেজ কর্তৃপক্ষের।
আরও পড়ুন,
হেভিওয়েট ৩ তৃণমূল-ত্যাগীর জন্য দরজা তো খুলল বিজেপি। বাকিদের ক্ষেত্রে কী হবে? সামনেই পুরভোট। এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্য়ও দরজা খুলবে পদ্মশিবির? তা নিয়েই এখন চলছে জল্পনা-গুঞ্জন-চর্চা।
"মনে রাখবেন, গাছের যত উঁচুতে গিয়েই বসুক না কেন, কাককে কোনও দিন পায়রার মতো দেখতে লাগবে না। তৃণমূল এক, তৃণমূলে ভাল, তৃণমূলে খারাপ - এ কী করে আমি বলতে পারি ? তৃণমূল তো তৃণমূলই।" এক সময় এটাই ছিল বিজেপির রাজ্য নেতৃত্বের অবস্থান। কিন্তু বৃহস্পতিবার তৃণমূলের সদ্য় প্রাক্তন তিন সাংসদকে দলে নিয়েই, রাজ্য়সভার প্রার্থী ঘোষণা করল বিজেপি। এখন প্রশ্ন হল, ওপরের দিকে হেভিওয়েট ৩ তৃণমূল-ত্যাগীর জন্য় দরজা তো খুলল বিজেপি, নিচুতলার ক্ষেত্রে কী হবে ?






















